August 20, 2026, 11:58 am
শিরোনামঃ
রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী-ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি ও বিরোধীদলীয় নেতা রাষ্ট্রপতি নির্বাচনেরং ভোটগ্রহণ চলছে ৭০ অনুচ্ছেদে পরিবর্তন এনেই পরবর্তী রাষ্ট্রপতি নির্বাচন : স্বরাষ্ট্রমন্ত্রী রাষ্ট্রপতি নির্বাচনে যিনি সর্বাধিক ভোট পাবেন তার নাম সংসদেই জানিয়ে দেওয়া হবে : সিইসি  রাষ্ট্রপতির শপথ গ্রহণের সাথে সাথেই এমপি ও মন্ত্রী পদ শূন্য হবে : চিফ হুইপ কক্সবাজার পাঁচ বস্তায় মিলল ৬ লাখ ৭২ হাজার ইয়াবা রংপুরে জিডি করে বাড়ি ফেরার পথেই ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা ট্রাম্পের সঙ্গে গোপন যোগাযোগের দাবি নাকচ করলেন কিম জং উনের বোন মেটার শিশু সুরক্ষা প্রসঙ্গে জাকারবার্গ মিথ্যা বলেছেন : হুইসেলব্লোয়ার ট্রাম্পের অর্থনৈতিক যুদ্ধ যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ সংকট থেকে নজর সরানোর কৌশল : ইরানের পররাষ্ট্রমন্ত্রী
এইমাত্রপাওয়াঃ

সিন্ডিকেট ভেঙে ভোক্তাদের নিকট ন্যায্যমূল্যে পণ্য বিক্রয়ের জন্য জয়পুরহাটে ‘ছাত্র -কৃষক’ কর্ণার চালু

অনলাইন সীমান্তবাণী ডেস্ক সিন্ডিকেট ভেঙে ন্যায্যমূল্যে নিত্য প্রয়োজনীয় পণ্য ভোক্তাদের বিক্রয়ের জন্য জয়পুরহাটে বৈষম্যবিরোধী  ছাত্র আন্দোলনের উদ্যোগে আজ বৃহস্পতিবার সকাল ১০টা থেকে ‘ছাত্র -কৃষক’ কর্ণার চালু করা হয়েছে।

ন্যায্য মূল্যে পণ্য বিক্রির জন্য জয়পুরহাট শহিদ ডাঃ আবুল কাশেম ময়দানে ওই ‘ছাত্র -কৃষক ‘ কর্ণার স্থাপন করা হয়েছে।

‘ছাত্র-কৃষক’ কর্ণারের উদ্যোক্তা জয়পুরহাট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষে হাসিবুল ইসলাম জানান, সিন্ডিকেটের কারণে বাজার নিয়ন্ত্রণ করা সম্ভব হচ্ছে না। এতে করে কৃষকরা তাদের পণ্যের ন্যায্য দাম পায়না। আবার লাভবান হচ্ছে মধ্যসত্বভোগীরা। সেই কারণে বাজার সিন্ডিকেট ভেঙে ন্যায্যমূল্যে নিত্য প্রয়োজনীয় পণ্য বিক্রয়ের উদ্যোগ নেওয়া হয়েছে। এখানে ছাত্ররা কৃষকের নিকট থেকে সরাসরি পণ্য কিনে সাধারণ ভোক্তাদের মধ্যে বিক্রি করছে। এক্ষেত্রে কৃষক ও ভোক্তা উভয় পক্ষ উপকৃত হচ্ছে। ছাত্র -কৃষক কর্ণারে বর্তমান বাজার দর অনুযায়ী ৫০ টাকার প্রতি পিস লাউ বিক্রি করা হচ্ছে ৪০ টাকায়, ৪০ টাকা কেজির ঝিঙা ২২ টাকায়, ৫০ টাকা কেজির কাকরোল ৪০ টাকা, ৫০ টাকা কেজির মুলা ৪০ টাকা কেজি দরে বিক্রি করা হচ্ছে । বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন জয়পুরহাটে দায়িত্ব পালনকারীদের মধ্যে নিয়ামুর রহমান নিবিড়, মোবাশ্বের আলী ও ফারদিন এহসান ‘ছাত্র -কৃষক ‘ কর্ণার সমন্বয় করছে। সার্বিক তত্বাবধানে রয়েছে বাজার মনিটরিং স্পেশাল টাস্ক ফোর্স। ছাত্র -কৃষক কর্ণারে বর্তমানে সবজি, ডিম, চাল ও আলু বিক্রি করা হচ্ছে। ছাত্র -কৃষক কর্ণারে পণ্য কিনতে আসা হাফিজার রহমান জানান, এখানে বাজার থেকে ১০-১২ টাকা কম দামে পণ্য পাওয়া যাচ্ছে। এতে তিনি খুশি বলে জানান। ছাত্র -কৃষক কর্ণারের কার্যক্রম অব্যাহত রাখার দাবি জানান আরেক ভোক্তা শাহ আলম।

 

 

আজকের বাংলা তারিখ

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  


Our Like Page