April 25, 2026, 5:57 am
শিরোনামঃ
বিরোধী দলের নয় সরকারের মাথায় স্বৈরাচারের ভূত চেপে বসেছে : জামায়াতের সেক্রেটারী গোলাম পরওয়ার ঝিনাইদহে ট্রাক চাপায় একজন নারী নিহত দেশে লোডশেডিং বাড়ার আশঙ্কা টিকার অভাবে বাংলাদেশ এখন হামের উচ্চ ঝুঁকিতে : বিশ্ব স্বাস্থ্য সংস্থা রাজধানীতে ঘরে ঢুকে এসএসসি পরীক্ষার্থীকে কুপিয়ে হত্যা কুড়িগ্রামে লোক ভাড়া করে সাবেক স্বামীকে তুলে আনার সময় নারী আটক ঝিনাইদহের মহেশপুরে সীমান্তে ১১ দিন আগে উদ্ধার হওয়া লাশটি আফগান নাগরিকের যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীকে সতর্ক করলেন ট্রাম্প   পাকিস্তান সেনাবাহিনীর খাইবার অভিযানে ২২ জন ভারত সমর্থিত বিদ্রোহী নিহত ন্যাটো দেশগুলোকে শাস্তি দেবে যুক্তরাষ্ট্র
এইমাত্রপাওয়াঃ

পাকিস্তানে ১০ জন সীমান্ত পুলিশকে গুলি করে হত্যা

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় খাইবার পাখতুনখোয়া প্রদেশের ডেরা ইসমাইল খান জেলার একটি পুলিশ চেকপোস্টে আজ শুক্রবার সশস্ত্র জঙ্গিদের হামলায় ১০ জন সীমান্ত পুলিশ সদস্য নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও সাতজন।

নাম প্রকাশে অনিচ্ছুক একজন জ্যেষ্ঠ গোয়েন্দা কর্মকর্তা বার্তা সংস্থা এএফপিকে বলেন, প্রায় এক ঘণ্টা ধরে দুপক্ষের মধ্যে প্রচণ্ড গোলাগুলি চলে। তালেবানের এই হামলায় সীমান্ত রক্ষী পুলিশের ১০ জন সদস্য মারা যান এবং আরও সাতজন আহত হন।

জানা গেছে, পাকিস্তানের দক্ষিণ-পশ্চিম খাইবার পাখতুনখোয়া প্রদেশের ডেরা ইসমাইল খান জেলায় প্রায় ২০-২৫ জন জঙ্গি, পুলিশের সহায়তা বাহিনী ফ্রন্টিয়ার কনস্ট্যাবুলারির একটি চেকপোস্টে হঠাৎ আক্রমণ শুরু করে। পরে হতাহতের এই ঘটনা ঘটে।

এদিকে, এই ভয়াবহ হামলার দায় স্বীকার করে দেয়া এক বিবৃতিতে তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি) গোষ্ঠী বলেছে, তদের সিনিয়র নেতা ওস্তাদ কুরেশির হত্যার প্রতিশোধ হিসেবে এই হামলা করা হয়েছে।

আজকের বাংলা তারিখ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  


Our Like Page