August 4, 2026, 10:59 am
শিরোনামঃ
ডিসেম্বরের মধ্যে কৃষকদের পূর্ণাঙ্গ তালিকা প্রণয়নের নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী সমঝোতার ভিত্তিতেই সংবিধান সংশোধন করা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী আদালতের আদেশ অমান্য করে শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে ব্যবস্থা নেবে সরকার : তথ্য উপদেষ্টা নওগাঁয় শিক্ষার্থীকে মারধরের অভিযোগে প্রধান শিক্ষকের গাড়িতে ভাঙচুর‌ ও বিদ্যালয়ে তালা ঝিনাইদহের মহেশপুর সীমান্তে বিএসএফের রাবার বুলেটে বাংলাদেশি যুবক আহত লক্ষ্মীপুরে ভাড়াটে খুনি দিয়ে সাবেক স্ত্রীকে হত্যার অভিযোগে জামায়াত নেতা কারাগারে গাজা পরিকল্পনা নিয়ে ট্রাম্পের সঙ্গে মতবিরোধ নেতানিয়াহুর আমারা যুদ্ধের বিস্তার দেখতে চায় না : ইরানের প্রেসিডেন্ট ইসরায়েল-সংযুক্ত আরব আমিরাতের বিশাল অস্ত্র চুক্তির গোপন নথি ফাঁস যশোরে কালো পতাকা হাতে আওয়ামী লীগের মোটরসাইকেল শোভাযাত্রা
এইমাত্রপাওয়াঃ

মাগুরায় এসডিএফ’র উদ্যোগে শিক্ষার্থীদের মধ্যে শিক্ষাবৃত্তি প্রদান

ফারুক আহমেদ, মাগুরা জেলা প্রতিনিধি : সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন মাগুরা জেলার উদ্যোগে মেধাবী শিক্ষার্থীদের মধ্যে শিক্ষাবৃত্তি প্রদান অনুষ্ঠান সফলভাবে সম্পন্ন হল। গত ২৪ অক্টোবর বৃহস্পতিবার এসডিএফ মাগুরা জেলা কার্যালয়ের কনফারেন্স রুমে মাগুরা জেলা অফিসের আয়োজনে ৪৮ জন মেধাবী শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান করা হয়। উক্ত অনুষ্ঠানে জেলা ব্যবস্থাপক মাহমুদ হাসানের সভাপতিত্বে শিক্ষাবৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এসডিএফ যশোর অঞ্চলের সম্মানিত আঞ্চলিক পরিচালক মো. কামাল বাসার এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-মহাব্যবস্থাপক (সংগঠন উন্নয়ন) মো: শহীদুল্লাহ এসডিএফ প্রধান কার্যালয়। আরো উপস্থিত ছিলেন, আল-আমিন (উপ-ব্যবস্থাপক-এইচআর) এসডিএফ যশোর অঞ্চল, সকল জেলা কর্মকর্তা সহ বিভিন্ন কমিউনিটির সদস্যবৃন্দ। উল্লেখ এসডিএফ মাগুরা জেলার ৮টি ক্লাস্টার অফিস এর ৪৮ জন মেধাবী শিক্ষার্থীদের মাঝে ২৮ জনকে ৩য় ধাপে এবং ২০ জনকে ২য় ধাপে বাৎসরিক ২৪ হাজার টাকা প্রদানের মাধ্যমে মোট ৩ বছর মেয়াদী ৭২ হাজার টাকা প্রদান করা হবে। যাহার ফলস্বরূপ আরইএলআই প্রকল্পে মেধাবী শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রম আর ত্বরান্বিত হবে এমনটাই প্রত্যাশা। অনুষ্ঠানে অতিথিবৃন্দ সকল মেধাবী শিক্ষার্থীদের লেখাপড়ার খোঁজখবর জানতে চান এবং ভবিষ্যতে তাদের কর্ম পরিকল্পনা ও আদর্শিক মানুষ হিসেবে নিজেদেরকে তৈরি করার পরামর্শ প্রদান করেন। উক্ত অনুষ্ঠানটি সঞ্চালনা করেন, শরফুদ্দিন সাগর জেলা কর্মকর্তা (যুব ও কর্মসংস্থান) এসডিএফ মাগুরা।

আজকের বাংলা তারিখ

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  


Our Like Page