March 3, 2026, 8:39 am
শিরোনামঃ
মধ্যপ্রাচ্যে সীমিত ফ্লাইট চালু করবে ভারতীয় বিমান সংস্থা এই যুদ্ধ অন্তহীন রূপ নেবে না: নেতানিয়াহু  রিয়াদে দূতাবাসে ড্রোন হামলার জবাব শিগগিরই দেবে যুক্তরাষ্ট্র : ট্রাম্প ঢাকায় নারীদের জন্য ইলেকট্রিক বাস নামানোর নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান জামায়াতকে ডেপুটি স্পিকার অফার করা হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী দ্রুত ভারত-বাংলাদেশের মধ্যে ভিসা কার্যক্রম স্বাভাবিক হবে : ভারতীয় হাইকমিশনার বাংলাদেশিদের জন্য অভিবাসী ভিসা স্থগিত করলো যুক্তরাষ্ট্র সিরাজগঞ্জে গাঁজা চাষের অভিযোগে শিক্ষক আটক রাজশাহীতে গ্রামবাসীর গণপিটুনিতে ডাকাত নিহত ইরান-ইসরায়েল সংঘাতে মধ্যপ্রাচ্যে আগুন
এইমাত্রপাওয়াঃ

শহীদ পরিবার ৫ লাখ, আহতরা ১ লাখ করে টাকা পাচ্ছেন : সারজিস

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ছাত্র ও জনতার গণ-অভ্যুত্থানে শহীদদের পরিবারকে আর্থিক সহায়তা দেবে ‘জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন’। প্রতি শহীদ পরিবার ৫ লাখ ও আহতদের ১ লাখ করে টাকা পাবেন বলে জানান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সারজিস আলম।

‘শহীদ পরিবারের পাশে বাংলাদেশ’ এই শিরোনামে আগামীকাল শনিবার (২ নভেম্বর) থেকে অর্থ সহায়তা দেয়া শুরু হবে আজ শুক্রবার (১ নভেম্বর) দুপুরে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের কার্যালয়ের সামনে প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান তিনি।

জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক জানিয়ে সারজিস বলেন, ‘সকাল থেকে বিকেল পর্যন্ত চারটি ধাপে সপ্তাহে ২০০ জনকে সহায়তা পৌঁছে দেয়া হবে। আপাতত ঢাকা থেকে এ কার্যক্রম শুরু হবে। পর্যায়ক্রমে আট বিভাগেই শহীদদের পরিবারকে সহযোগিতার কাজ করা হবে।’

তিনি আরও বলেন, ‘শহীদ পরিবারের মধ্যে সমস্যা না থাকলে যৌথ লগ্নি করে টাকা দেওয়া হবে। যদি পরিবারের মধ্যে কোনো সমস্যা থাকে, তাহলে যারা লিগ্যাল উইং রয়েছে তাদের মাধ্যমে ডিল করা হবে। সহায়তার ক্ষেত্রে বড় ফান্ডগুলো চেকের মাধ্যমে ও ছোটগুলো বিকাশে দেয়া হবে। প্রাথমিকভাবে প্রতি শহীদ পরিবার ৫ লাখ ও আহতদের ১ লাখ করে টাকা পাবেন।’

শহীদদের পরিবারকে বিভিন্ন ভুয়া নম্বর থেকে কল দেয়া হচ্ছে জানিয়ে সারজিস বলেন, ‘শুধু ১৬০০০ নম্বরটি থেকে শহীদ পরিবারে কল দেয়া হচ্ছে। প্রত্যেকটি টাকার হিসাব যেন দিতে পারি সেভাবেই কাজ করা হচ্ছে।’

আন-অফিসিয়ালি আহতদের তালিকায় রয়েছে ২৪ হাজার এবং নিহত ১৬০০ এর বেশি। যা বারবার যাচাই করা হচ্ছে। আহতদের পুনর্বাসনের কাজও ফাউন্ডেশনের পক্ষ থেকে করা হবে বলেও জানান সারজিস।

আজকের বাংলা তারিখ

March ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Feb    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  


Our Like Page