August 20, 2026, 7:25 pm
শিরোনামঃ
যশোরে প্রকাশ্যে যুবককে কুপিয়ে হত্যা বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী-ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি ও বিরোধীদলীয় নেতা রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ চলছে ৭০ অনুচ্ছেদে পরিবর্তন এনেই পরবর্তী রাষ্ট্রপতি নির্বাচন : স্বরাষ্ট্রমন্ত্রী রাষ্ট্রপতি নির্বাচনে যিনি সর্বাধিক ভোট পাবেন তার নাম সংসদেই জানিয়ে দেওয়া হবে : সিইসি  রাষ্ট্রপতির শপথ গ্রহণের সাথে সাথেই এমপি ও মন্ত্রী পদ শূন্য হবে : চিফ হুইপ কক্সবাজারে পাঁচ বস্তায় মিলল ৬ লাখ ৭২ হাজার ইয়াবা রংপুরে জিডি করে বাড়ি ফেরার পথেই ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা ট্রাম্পের সঙ্গে গোপন যোগাযোগের দাবি নাকচ করলেন কিম জং উনের বোন
এইমাত্রপাওয়াঃ

পাকিস্তানে রেলস্টেশনে বোমা বিস্ফোরণে ২৪ জন নিহত

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : দক্ষিণ-পশ্চিম পাকিস্তানের কোয়েটায় একটি রেলস্টেশনে বোমা বিস্ফোরণে অন্ততপক্ষে ২৪ জন নিহত হয়েছেন। এ ছাড়া আহত হয়েছেন ৪০ জনেরও বেশি।

স্থানীয় সময় আজ শনিবার সকালে এ ঘটনা ঘটে। পুলিশ ও অন্যান্য কর্মকর্তারা রয়টার্সকে এ তথ্য নিশ্চিত করেছেন।

বেলুচিস্তানের পুলিশের মহাপরিদর্শক মোজ্জাম জাহ আনসারি বলেছেন, বিস্ফোরণে এখন পর্যন্ত ২৪ জন নিহত হয়েছেন। টার্গেট ছিল পদাতিক স্কুলের সেনা সদস্যরা। আহতদের মধ্যে অনেকের অবস্থা গুরুতর বলে জানান তিনি।

সাধারণত দিনের প্রথম দিকে এই স্টেশনটি বেশ ব্যস্ত থাকে।

এদিকে হাসপাতালের মুখপাত্র ডাঃ ওয়াসিম বেগ রয়টার্সকে বলেন, এখন পর্যন্ত ৪৪ জন আহতকে সিভিল হাসপাতালে আনা হয়েছে।

পুলিশ অপারেশনের সিনিয়র সুপারিনটেনডেন্ট মুহাম্মদ বালোচ বলেছেন, ‘বিস্ফোরণটি একটি আত্মঘাতী বোমা বলে মনে হচ্ছে এবং আরও তথ্যের জন্য তদন্ত চলছে। রেলওয়ে স্টেশনের ভিতরে বিস্ফোরণটি ঘটে।’

রেলওয়ে কর্মকর্তারা জানিয়েছেন, জাফর এক্সপ্রেস সকাল ৯টায় পেশোয়ারের উদ্দেশ্যে রওনা হওয়ার কথা ছিল। ঠিক সেই সময় এই দুর্ঘটনা ঘটে।

কর্মকর্তারা জিও নিউজকে জানিয়েছেন, আহতদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা গুরুতর। ফলে বিস্ফোরণে মৃতের সংখ্যা বাড়তে পারে।

এখনও কোনো গোষ্ঠী কোয়েটার প্রধান রেলওয়ে স্টেশনে বিস্ফোরণের দায় স্বীকার করেনি।

প্রসঙ্গত, গত আগস্টেও পুলিশ স্টেশন, রেললাইন এবং হাইওয়েতে বিচ্ছিন্নতাবাদী ‘জঙ্গি’দের হামলায় বেলুচিস্তান প্রদেশে অন্তত ৭৩ জন নিহত হন।

আজকের বাংলা তারিখ

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  


Our Like Page