November 19, 2026, 3:16 am
শিরোনামঃ
যশোরের শার্শায় শীর্ষ সন্ত্রাসী তোতার নামে মামলা করায় বাদিকে হত্যার হুমকি যশোরের কেশবপুরে মাছের ঘের থেকে লাশ উদ্ধার একনেকে ৩৩ হাজার ২৯৮ কোটি টাকার ১৬ প্রকল্প অনুমোদন শ্রীলঙ্কার প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ প্রধানমন্ত্রী তারেক রহমানের শেখ হাসিনাকে ভারত থেকে ফেরাতে সরকারকে আইনি নোটিশ আওয়ামী লীগ নেতাকর্মীদের ধরতে শিগগিরই চিরুনি অভিযান : ডিএমপি এনআইডি সেবায় দুর্নীতি ও হয়রানি বন্ধের নির্দেশ সিইসির ২৫৬টি দীর্ঘ সেতু নির্মাণে ৮ হাজার ৮৮৮ কোটি টাকার প্রকল্প অনুমোদন সিরাজগঞ্জে মাদকের টাকার জন্য মাকে হত্যার অভিযোগ ছেলের বিরুদ্ধে ; মরদেহ ট্রাঙ্কে রেখে নিখোঁজের নাটক গাইবান্ধায় একই ঘর থেকে মা ও ছেলের রক্তাক্ত মরদেহ উদ্ধার
এইমাত্রপাওয়াঃ

যশোরে ছাত্রলীগ নেতা সোহান আটক

ইয়ানূর রহমান : যশোরের মণিরামপুরে ভোঁজগাতী ইউনিয়ন ছাত্রলীগের নেতা সোহানুর রহমান সোহানকে আটক করেছে থানা পুলিশ। শুক্রবার (২৩ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার ৩ নম্বর ভোঁজগাতী ইউনিয়নের হুরগাতি গ্রামের একটি চায়ের দোকান থেকে তাঁকে আটক করা হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার গভীর রাতে হুরগাতি গ্রামের একটি চায়ের দোকানে অবস্থানকালে পুলিশ অভিযান চালিয়ে তাঁকে আটক করে। পরে তাঁকে মণিরামপুর থানায় নেওয়া হয়।

স্থানীয় সূত্রের দাবি, রাজনৈতিক কর্মকাণ্ডে সংশ্লিষ্টতার কারণে পাওয়া তথ্যের ভিত্তিতে পুলিশ ওই এলাকায় অভিযান চালায়। তবে সোহানকে সুনির্দিষ্ট কোন অভিযোগে আটক করা হয়েছে তা জানা যায়নি।

মণিরামপুর থানা পুলিশ জানিয়েছে, আটক সোহানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

আজকের বাংলা তারিখ

  • ১৯শে নভেম্বর, ২০২৬
  • ৫ই অগ্রহায়ণ, ১৪৩৩
  • ৮ই জমাদিউস-সানি, ১৪৪৮
November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Oct    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  


Our Like Page