April 24, 2026, 11:48 pm
শিরোনামঃ
বিরোধী দলের নয় সরকারের মাথায় স্বৈরাচারের ভূত চেপে বসেছে : জামায়াতের সেক্রেটারী গোলাম পরওয়ার ঝিনাইদহে ট্রাক চাপায় একজন নারী নিহত দেশে লোডশেডিং বাড়ার আশঙ্কা টিকার অভাবে বাংলাদেশ এখন হামের উচ্চ ঝুঁকিতে : বিশ্ব স্বাস্থ্য সংস্থা রাজধানীতে ঘরে ঢুকে এসএসসি পরীক্ষার্থীকে কুপিয়ে হত্যা কুড়িগ্রামে লোক ভাড়া করে সাবেক স্বামীকে তুলে আনার সময় নারী আটক ঝিনাইদহের মহেশপুরে সীমান্তে ১১ দিন আগে উদ্ধার হওয়া লাশটি আফগান নাগরিকের যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীকে সতর্ক করলেন ট্রাম্প   পাকিস্তান সেনাবাহিনীর খাইবার অভিযানে ২২ জন ভারত সমর্থিত বিদ্রোহী নিহত ন্যাটো দেশগুলোকে শাস্তি দেবে যুক্তরাষ্ট্র
এইমাত্রপাওয়াঃ

ইরানে আইআরজিসির ৫ সদস্যকে হত্যা

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  ইরানের দক্ষিণাঞ্চলীয় সিস্তান-বেলুচিস্তান প্রদেশে সীমান্তবর্তী এক ঘাঁটিতে হামলা চালিয়েছে সন্ত্রাসীরা। এতে দেশটির ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) পাঁচ সদস্য নিহত হয়েছে। সোমবার (১১ নভেম্বর) ইরান ইন্টারন্যাশনালের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

সিস্তান-বেলুচিস্তানের গভর্নর-জেনারেল মনসুর বিজার দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনকে বলেন, রোববার সন্ধ্যা নাগাদ ইরান-পাকিস্তান সীমান্তের কাছে সারাভ্যানের সিরকানে এক ওয়াচটাওয়ারে হামলা চালায় সন্ত্রাসীরা। এতে আইআরজিসির বাসিজ আধাসামরিক বাহিনীর পাঁচ সদস্য নিহত হয়েছে।

বিজার জানান, নিহতদের সবাই স্থানীয় বেলুচের সুন্নি মুসলিম। তিনি দাবি করেছেন, হামলাকারীরা বেলুচও না সুন্নিও না, তারা প্রতিবেশী দেশ থেকে এসেছে। নিহতরা হচ্ছেন, আব্দুলরহমান বালুচজাহি, শাহবাকশ বালুচজাহি, আবদুল্লাহ বালুচজাহি, ওয়াহিদ বালুচজাহি এবং বশির সিপাহি।

আইআরজিসি’র স্থল বাহিনী এক ঘোষণায় বিবৃতিতে জানিয়েছে, হামলাকারীরা ধরাছোঁয়ার বাইরে এবং বিপ্লবী গার্ড তাদের ধরতে অভিযান শুরু করেছে।

স্থানীয় মিডিয়ায় প্রকাশিত ভিডিওতে দেখা যাচ্ছে, আইআরজিসি সারাভ্যান শহরে সন্ত্রাসীদের ধরতে ড্রোন উড়াচ্ছে। তবে এই সন্ত্রাসী হামলার দায় এখন পর্যন্ত কেউ স্বীকার করেনি বলে প্রতিবেদনে বলা হয়েছে।

আজকের বাংলা তারিখ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  


Our Like Page