October 2, 2026, 10:16 am
শিরোনামঃ
যশোরের কেশবপুর পৌর আওয়ামী লীগ নেতা ইকবাল আটক মাগুরায় আয়ুর্বেদিক কলেজে নানা অনিয়মের অভিযোগ ২০৩৪ সালের মধ্যে ১ ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়তে উৎপাদন বৃদ্ধির তাগিদ প্রধানমন্ত্রীর মিষ্টির পদত্যাগপত্র পেয়েছি ; আজ থেকেই কার্যকর : স্পিকার হাজার ৫৯২ জনবল নিয়ে হচ্ছে সাইবার পুলিশ ইউনিট ; থাকবে ক্রিপ্টো ও ডার্ক ওয়েব অ্যানালিস্ট : স্বরাষ্ট্রমন্ত্রী পদত্যাগ করলেও পরবর্তী নির্বাচনে অযোগ্য হবেন না মিষ্টি : অ্যাটর্নি জেনারেল সেপ্টেম্বরে রেমিট্যান্স এলো ৩৪ হাজার কোটি টাকা বরিশালে অবসরপ্রাপ্ত শিক্ষিকার হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার নারায়ণগঞ্জে স্ত্রীর সঙ্গে ঝগড়ার জেরে শ্বশুরবাড়িতেই আগুন দিলেন জামাতা গাজায় ইসরায়েলি হামলায় সাংবাদিকসহ ৮ জন নিহত
এইমাত্রপাওয়াঃ

গণঅভ্যুত্থানে নির্বাচন অফিসগুলোর ক্ষতি নিরুপণে ইসির ছয় কমিটি

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় দেশের বিভিন্ন অঞ্চলে নির্বাচন অফিসগুলোর কতটুকু ক্ষতি হয়েছে তা সরেজমিন খতিয়ে দেখতে ছয়টি কমিটি গঠন করল নির্বাচন কমিশন (ইসি)। কমিটিগুলো আগামী ১৮ নভেম্বরের মধ্যে প্রতিবেদন দাখিল করবে।

আজ (মঙ্গলবার) ইসির সংস্থাপন শাখার উপ-সচিব মো. হেলাল উদ্দিন খানের জারি করা এক অফিস আদেশ থেকে বিষয়টি জানা গেছে। এতে উল্লেখ করা হয়েছে, সাম্প্রতিক আন্দোলনে নির্বাচন কমিশন সচিবালয়ের আওতাধীন যে সকল আঞ্চলিক ও জেলা নির্বাচন অফিস ক্ষতিগ্রস্ত হয়েছে সে অফিগুলো সরেজমিনে পরিদর্শন করে তদন্ত প্রতিবেদন (ক্ষয়-ক্ষতির ছবিসহ সুস্পষ্ট তথ্য উল্লেখপূর্বক প্রয়োজনীয় সুপারিশসহ) দাখিলের জন্য নির্দেশিত হয়ে অঞ্চলভিত্তিক ছয়টি কমিটি গঠন করা হলো।

কমিটির কার্য-পরিধি
ক) ক্ষতিগ্রস্ত আঞ্চলিক ও জেলা নির্বাচন অফিসসমূহ সরেজমিনে পরিদর্শনপূর্বক তদন্ত করা
খ) আঞ্চলিক ও জেলা নির্বাচন অফিসসমূহের মালামাল ও গাড়ির ক্ষয়-ক্ষতির ছবিসহ সুস্পষ্ট তথ্য সংগ্রহ করা
গ) প্রাসঙ্গিক অন্যান্য কার্যক্রম গ্রহণ
ঘ) সরেজমিনে পরিদর্শনপূর্বক যাচাই-বাছাই ও পরীক্ষা নিরীক্ষা করে সুস্পষ্ট মতামতসহ আগামী ১৮ নভেম্বরের মধ্যে সচিব বরাবর প্রতিবেদন দাখিল করা।

ছয়জন উপ-সচিবকে প্রধান করে গঠন করা হয়েছে দুই সদস্য বিশিষ্ট পৃথক পৃথক ছয়টি কমিটি। ছাত্র আন্দোলনের সময় বিভিন্ন জেলা ও উপেজলা নির্বাচন অফিস ভাঙচুর, অগ্নিসংযোগে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গেছে।

আজকের বাংলা তারিখ

October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page