October 2, 2026, 2:37 pm
শিরোনামঃ
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে জ্বালানি আসা নিয়ে কোনো সংকট নেই : তথ্যপ্রযুক্তিমন্ত্রী দেশকে মরুভূমির হাত থেকে রক্ষায় খাল খননের উদ্যোগ নিয়েছে সরকার : পানিসম্পদ প্রতিমন্ত্রী আগামী ৩ মাসের মধ্যে কিশোর গ্যাং উৎখাত করা হবে : চিফ হুইপ ফেনীতে আধিপত্য বিস্তারের দ্বন্দ্বের জেরে ছাত্রদল কর্মীর দুই আঙুল বিচ্ছিন্ন টাঙ্গাইলে ধর্ষণের অভিযোগে ৭০ বছরের বৃদ্ধের বাড়িতে ৬২ বছরের বৃদ্ধার অনশন দ্বন্দ্ব ভুলে সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত এগোচ্ছে বন্ধুত্বপূর্ণ সম্পর্কের দিকে যুক্তরাষ্ট্রের চাপে বাজারে মজুত ডিজেল ছাড়তে যাচ্ছে ইউরোপ বিক্ষোভে উত্তাল দিল্লি : ইন্টারনেট বন্ধ ও সাতশ’র বেশি আটক যশোরের কেশবপুর পৌর আওয়ামী লীগ নেতা ইকবাল আটক মাগুরায় আয়ুর্বেদিক কলেজে নানা অনিয়মের অভিযোগ
এইমাত্রপাওয়াঃ

যুক্তরাষ্ট্রে উড্ডয়নের সময় বিমানে বন্দুক হামলা

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  মার্কিন যুক্তরাষ্ট্রে উড্ডয়নের সময় বিমানবন্দরের রানওয়েতে বন্দুক হামলার শিকার হয়েছে সাউথওয়েস্ট এয়ারলাইন্সের যাত্রীবাহী একটি বিমান। স্থানীয় সময় শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে ডালাস শহরের লাভ ফিল্ড বিমানবন্দরে এই হামলার ঘটনা ঘটেছে।

দেশটির বেসামরিক বিমান পরিবহন নিয়ন্ত্রক সংস্থা ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ) বলেছে, ডালাসের লাভ ফিল্ড বিমানবন্দরে উড্ডয়নের প্রস্তুতির সময় সাউথওয়েস্ট এয়ারলাইন্সের ফ্লাইট-২৪৯৪ বন্দুক হামলার কবলে পড়েছে। এ সময় বিমানের ককপিটের কাছে একটি গুলি ছোড়া হয়েছে।

পরে বোয়িং ৭৩৭-৭০০ বিমানটি বিমানবন্দরের প্রবেশদ্বারের কাছে ফিরে যায়। সেখানে বিমানের জরুরি বহির্গমন দরজা দিয়ে যাত্রীদের নামিয়ে আনা হয়।

ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স বলছে, সাউথওয়েস্ট এয়ারলাইন্সের ওই ফ্লাইটটি টেক্সাসের ডালাস থেকে ইন্ডিয়ানা অঙ্গরাজ্যের ইন্ডিয়ানাপোলিস শহরে যাওয়ার কথা ছিল। কিন্তু উড্ডয়নের আগ মুহূর্তে স্থানীয় সময় রাত ৮টা ৩০ মিনিটের দিকে বিমানটির ককপিট লক্ষ্য করে গুলি ছোড়া হয়।

তবে এই হামলার ঘটনায় কোনও হতাহতের খবর পাওয়া যায়নি বলে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে জানিয়েছে ডালাসের লাভ ফিল্ড বিমানবন্দর কর্তৃপক্ষ।

এক বিবৃতিতে সাউথওয়েস্ট এয়ারলাইন্স বলেছে, ‘‘সাউথওয়েস্ট এয়ারলাইনস ফ্লাইট-২৪৯৪ ইন্ডিয়ানাপোলিসের উদ্দেশ্যে যাত্রা শুরুর জন্য প্রস্তুতি নেওয়ার সময় আক্রান্ত হয়েছে। বিমানটি উড্ডয়নের প্রস্তুতি নেওয়ার সময় একটি বুলেট বিমানের সামনে ককপিটের ডান পাশে আঘাত হানে।’’

‘‘এতে কোনও হতাহতের খবর পাওয়া যায়নি। আইন প্রয়োগকারী কর্তৃপক্ষকে বিষয়টি সম্পর্কে অবহিত করা হয়েছে। এছাড়া বিমানটিকে পরিষেবা থেকে সরিয়ে দেওয়া হয়েছে।’’

তবে এই বিষয়ে বিস্তারিত আর কোনও তথ্য পাওয়া যায়নি বলে জানিয়েছে ফরাসি বার্তা সংস্থা এএফপি।

আজকের বাংলা তারিখ

October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page