August 20, 2026, 2:13 pm
শিরোনামঃ
বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী-ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি ও বিরোধীদলীয় নেতা রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ চলছে ৭০ অনুচ্ছেদে পরিবর্তন এনেই পরবর্তী রাষ্ট্রপতি নির্বাচন : স্বরাষ্ট্রমন্ত্রী রাষ্ট্রপতি নির্বাচনে যিনি সর্বাধিক ভোট পাবেন তার নাম সংসদেই জানিয়ে দেওয়া হবে : সিইসি  রাষ্ট্রপতির শপথ গ্রহণের সাথে সাথেই এমপি ও মন্ত্রী পদ শূন্য হবে : চিফ হুইপ কক্সবাজারে পাঁচ বস্তায় মিলল ৬ লাখ ৭২ হাজার ইয়াবা রংপুরে জিডি করে বাড়ি ফেরার পথেই ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা ট্রাম্পের সঙ্গে গোপন যোগাযোগের দাবি নাকচ করলেন কিম জং উনের বোন মেটার শিশু সুরক্ষা প্রসঙ্গে জাকারবার্গ মিথ্যা বলেছেন : হুইসেলব্লোয়ার
এইমাত্রপাওয়াঃ

১০০ দিনে ৮৬ হাজার কর্মসংস্থান সৃষ্টি করেছে সরকার

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : অন্তর্বর্তীকালীন সরকার গত ১০০ দিনে বিভিন্ন মন্ত্রণালয়ের অধীনে ৮৬ হাজর ২৭৭ জনের কর্মসংস্থান তৈরি করেছে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মো. রেজাউল মাকছুদ জাহেদী এ তথ্য জানান।

রোববার (১৭ নভেম্বর) যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের ১০০ দিনের কার্যক্রমের অগ্রগতি সংক্রান্ত সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। এ সময় যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে জানান হয়, কর্মসংস্থানের মধ্যে ২ হাজার ৪৬৮ জনকে রাজস্ব খাতে এবং ৮৩ হাজার ৮০৯ জনকে প্রকল্প খাতে (আত্মকর্মী ও উদ্যোক্তা হিসেবে) নিয়োগ দেওয়া হয়েছে।

কর্মসংস্থানের এই উদ্যোগ বিভিন্ন মন্ত্রণালয়ের মাধ্যমে বাস্তবায়িত হয়েছে, যার মধ্যে উল্লেখযোগ্য ভূমিকা পালন করেছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়, মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়।

আরও জানানো হয়, ২০২৪-২৫ অর্থবছরে ২ লাখ ৬৪ হাজার ৮০ জনকে প্রশিক্ষণ দেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে, যার মধ্যে গত ১০০ দিনে ১৯ হাজার ৪৫২ জন প্রশিক্ষণ সম্পন্ন করেছে। বর্তমানে ৫২ হাজার ১১৫ জন প্রশিক্ষণরত। ট্রাফিক ব্যবস্থাপনা ও সামাজিক সচেতনতা বিষয়ে ৭১০ জনকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে এবং ২৩১ জনকে ট্রাফিক সহায়ক পুলিশ হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

এছাড়া আগামী দুই বছরে সরকারিভাবে ৫ লাখ কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়।

আজকের বাংলা তারিখ

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  


Our Like Page