October 25, 2026, 12:03 pm
শিরোনামঃ
চার দিনের জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান পলাতক শক্তির কোনো অপতৎপরতা মেনে নেওয়া হবে না : স্বরাষ্ট্রমন্ত্রী মাদক সংশ্লিষ্টতায় দুই মাসে ২৭ পুলিশ সদস্যকে কারাগারে পাঠিয়েছি : আইজিপি ১ নভেম্বর থেকে পর্যটকদের জন্য খুলছে সেন্ট মার্টিন রংপুরে চুরির অভিযোগে গণপিটুনিতে ২ জন নিহত নারায়ণগঞ্জে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার নিয়মিত বেতন পরিশোধ না করায় কুয়েতে ৮৮৪৯ কোম্পানির বিরুদ্ধে পদক্ষেপ অন্তর্বর্তী চুক্তি ভেস্তে যাওয়ার জন্য যুক্তরাষ্ট্রই দায়ী : ইরানের প্রেসিডেন্ট মার্কিন নির্বাচনে ট্রাম্পের দলকে ৪৪ কোটি ৩০ লাখ ডলার অনুদান দিলেন ইলন মাস্ক যশোরে ছাত্রলীগ নেতা সোহান আটক
এইমাত্রপাওয়াঃ

যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতি প্রস্তাব গ্রহণ করেছে হিজবুল্লাহ

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  লেবানন সরকার ও দেশটির সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ ইসরায়েলের সঙ্গে যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত যুদ্ধবিরতি প্রস্তাব গ্রহণ করেছে, তবে তা এখনো চূড়ান্ত হয়নি। এ বিষয় সম্পর্কে সংশ্লিষ্ট লেবাননের এক শীর্ষ কর্মকর্তা সোমবার (১৮ নভেম্বর) এ কথা জানিয়েছেন।

এদিকে যুদ্ধবিরতি প্রস্তাব নিয়ে আলোচনার এ পর্যায়ে ইসরায়েলের বিমান হামলায় গতকাল লেবাননের রাজধানী বৈরুতে ৫ জন নিহত ও ৩১ জন আহত হয়েছেন। এ নিয়ে টানা দ্বিতীয় দিন বৈরুতে হামলা চালাল ইসরায়েল। হামলার পর মধ্য-বৈরুতের জেলার নিকটবর্তী জুক্বাক আল-ব্লাত এলাকা থেকে ধোঁয়া উঠতে দেখা গেছে। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যমতে, হামলার পর থেকে দুজন নিখোঁজ রয়েছেন।

যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতি কার্যক্রমের মধ্যে এক সপ্তাহ ধরে লেবাননের রাজধানী ও এর আশপাশের এলাকায় হামলা জোরদার করেছে ইসরায়েল। অন্যদিকে হিজবুল্লাহও ইসরায়েলের দিকে ক্ষেপণাস্ত্র ছোড়া অব্যাহত রেখেছে।

গতকাল সন্ধ্যায় ইসরায়েলের মধ্যাঞ্চলের অধিকাংশ জায়গা ও তেল আবিবে হামলার বিষয়ে সতর্ক করতে সাইরেন বাজানো হয়েছে। পরবর্তী সময়ে এক বিবৃতিতে হিজবুল্লাহ জানিয়েছে, তারা তেল আবিবের ‘স্পর্শকাতর সামরিক স্থাপনা’ লক্ষ্য করে ড্রোন হামলা চালিয়েছে।

ইসরায়েলের সেনাবাহিনী জানিয়েছে, তেল আবিবের শহরতলিতে একটি ঠেকিয়ে দেওয়া ক্ষেপণাস্ত্রের অংশ বিশেষ প্রধান সড়কে পড়েছে। এ সময় বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে ছয়জন আহত হন। আহত ব্যক্তিদের মধ্যে ৫৪ বছর বয়সী এক নারীর অবস্থা গুরুতর। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানিয়েছে ইসরায়েলের অ্যাম্বুলেন্স পরিষেবা বিভাগ।

এদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের বৈশ্বিক অবকাঠামো ও জ্বালানি নিরাপত্তাবিষয়ক বিশেষ দূত আমোস জে হোচস্টেইন যুদ্ধবিরতি চুক্তি নিয়ে আলোচনা করার জন্য শিগগির বৈরুতে আসবেন বলে আশা করা হচ্ছে। যুক্তরাষ্ট্রের একটি সূত্র রয়টার্সকে এ তথ্য জানিয়েছে।

ইসরায়েলের সঙ্গে লেবানন ও হিজবুল্লাহর যুদ্ধবিরতি চুক্তির আলাপের বিষয়ে অবগত এক কূটনীতিক বলেছেন, চুক্তির বিস্তারিত এখনো চূড়ান্ত হয়নি, তবে এখন পর্যন্ত যতটা হয়েছে, তাতেও চূড়ান্ত চুক্তি হতে পারে।

আজকের বাংলা তারিখ

  • ২৫শে অক্টোবর, ২০২৬
  • ১০ই কার্তিক, ১৪৩৩
  • ১৩ই জমাদিউল-আউয়াল, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page