September 26, 2026, 9:07 pm
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে নিঝুম হত্যার সঙ্গে জড়িতদের ফাঁসির দাবিতে মানববন্ধন ঝিনাইদহের কালীগঞ্জে ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু যশোরে ট্রেনের ধাক্কায় ইজি বাইকের ২ যাত্রী নিহত যশোরের শার্শার বাগআঁচড়ায় আওয়ামী লীগের ওয়ার্ড সভাপতি আবু তালেব আটক ৩১ ডিসেম্বরের মধ্যে পুলিশ সদস্যদের পরিবর্তন দেখাতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী বেসামরিক পারমাণবিক সহযোগিতা বাড়াতে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সমঝোতা আওয়ামী লীগের কার্যক্রমে নিষেধাজ্ঞা প্রত্যাহারের সিদ্ধান্ত নেবে বাংলাদেশ সরকার : যুক্তরাষ্ট্র খেলার মাঠে অসুস্থ হয়ে উপসচিব আশরাফুল আফসারের মৃত্যু রংপুরে চড়ের প্রতিশোধে বাবাকে ছুরিকাঘাত করে হত্যা করলো ছেলে নেত্রকোনায় নিখোঁজের ছয় দিন পর নারীর মাটিচাপা মরদেহ উদ্ধার
এইমাত্রপাওয়াঃ

সিরিয়ায় ইসরাইলি বিমান হামলায় ৩৬ জন নিহত

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  সিরিয়ার পালমিরা শহরের আবাসিক ভবন ও শিল্প এলাকায় গতকাল বুধবার রাতে ইসরাইলের ভয়াবহ বিমান হামলায় ৩৬ জন নিহত এবং আহত হয়েছে ৫০ জনেরও বেশি। সিরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এই কথা জানিয়েছে।

দামেস্ক থেকে এএফপি এই খবর জানায়।

ব্রিটেন-ভিত্তিক মানবাধিকার বিষয়ক সিরিয়ার পর্যবেক্ষক গ্রুপ জানিয়েছে, ইসরাইলি বিমান হামলায় কমপক্ষে ৬১ জন নিহত হয়েছে।প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, ‘শত্রু বাহিনী পালমিরা শহরের বেশ কিছু ভবন টার্গেট করে আল-তানাফ এলাকার দিক থেকে বিমান হামলা চালিয়েছে।’

বিবৃতিতে আরো বলা হয়েছে, হামলায় ‘৩৬ জনের প্রাণ গেছে এবং আহত হয়েছে ৫০ জনেরও বেশি’ এবং অস্ত্র গুদামের গুরুত্বপূর্ণ সরঞ্জাম ধ্বংস হয়েছে।

সিরিয়ার পর্যবেক্ষক গ্রুপ বলেছে, আহত অনেকের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় ‘নিহতের সংখ্যা আরো বাড়তে পারে।’

এদিকে এই হামলার ব্যাপারে ইসরাইল কোনো মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে।

ইসরাইলি সেনাবাহিনী স্পষ্ট করে বলেছে, বিদেশি সংবাদমাধ্যমের প্রতিবেদন নিয়ে তারা কোনো মন্তব্য করবে না।

পর্যবেক্ষক গ্রুপ জানিয়েছে, হামলায় ২২ বিদেশি নাগরিক এবং ৭ সিরীয়সহ ৪১ জন হয়েছে। আহতদের মধ্যে ৭ বেসামরিক নাগরিকও রয়েছে।

 

 

 

 

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page