March 26, 2026, 9:54 am
শিরোনামঃ
স্বাধীনতার ঘোষণার প্রেক্ষাপট তৈরি হয় : স্বরাষ্ট্রমন্ত্রী বৈশ্বিক দাসত্ব ও শোষণ নির্মূলে জোরালো আহ্বান জানিয়েছে বাংলাদেশ মুক্তিযুদ্ধের চেতনায় সমৃদ্ধ বাংলাদেশ গড়ার আহ্বান পার্বত্য প্রতিমন্ত্রীর বাংলাদেশের স্বাধীনতা দিবসে রাজা চার্লসের শুভেচ্ছা ঝিনাইদহের মহেশপুরে ইউএনও’র বক্তব্যে শহীদ জিয়ার নাম না থাকায় স্বাধীনতা দিবসের অনুষ্ঠান বর্জন করল বিএনপি ঝিনাইদহের ফেসবুক স্ট্যাটাসকে কেন্দ্র করে জামায়াত-বিএনপির সংঘর্ষে কৃষকদল নেতার মৃত্যু রাজবাড়ীর দৌলতদিয়া ঘাটে বাসডুবির ঘটনায় ২৬ জন নিহত ইসরায়েলের পক্ষ হয়ে ইরানের বিরুদ্ধে লড়াইয়ের কড়া হুঁশিয়ারি দিলেন উগান্ডা সেনাপ্রধান ইরানকে ড্রোন-খাদ্য-ওষুধ সরবরাহ করছে রাশিয়া ইরান আমাকে দেশটির সর্বোচ্চ নেতা বানাতে চেয়েছিল : ট্রাম্প
এইমাত্রপাওয়াঃ

গাজা যুদ্ধ বিরতি চুক্তিতে আবারো ভেটো দিলো যুক্তরাষ্ট্র

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :   গাজা যুদ্ধ বিরতি চুক্তি নিয়ে গতকাল বুধবার নিরাপত্তা পরিষদে আনিত প্রস্তাবের ওপর ফের ভেটো দিয়েছে যুক্তরাষ্ট্র। ফলে আবারো যুক্তরাষ্ট্রের কারণে যুদ্ধবিরতি চুক্তি আটকে গেল।

ওয়াশিংটন জানিয়েছে এক্ষুণি যুদ্ধবিরতি প্রস্তাব পাস হলে স্বাধীনতাকামী হামাস যোদ্ধারা উৎসাহিত হবে। ফলে জিম্মি উদ্ধার অনেকটা কঠিন হয়ে পড়বে।

জাতিসংঘে যুক্তরাষ্টের রাষ্ট্রদূত রবার্ট উড বলেছেন, ‘এই যুদ্ধ বিরতি প্রস্তাব হামাসের জন্য ভয়ঙ্কর বার্তা বয়ে আনবে। কারণ, জিম্মি উদ্ধারে আলোচনার টেবিলে বসে সমঝোতা না করলে জিম্মিদের মুক্তিলাভ কখনো সম্ভব হবে না।

জাতিসংঘ থেকে এএফপি জানায়, বুধবার অনুষ্ঠিত এই ভোটে নিরাপত্তা পরিষদের অন্যান্য সদস্যদের তীব্র সমালোচনা করে যুক্তরাষ্ট্র বলেছে, প্রস্তাবটি নিয়ে সমঝোতার প্রচেষ্টাকে নস্যাৎ করা হয়েছে।
নিরাপত্তা পরিষদের ১৫টি স্থায়ী রাষ্ট্রের মধ্যে ১০টি স্থায়ী সদস্য রাষ্ট্রের পক্ষ থেকে এই প্রস্তাব উন্থাপন করা।

এতে গাজায় অবিলম্বে, নিঃশর্ত এবং স্থায়ী যুদ্ধবিরতির আহ্বান জানানো হয়। একইসঙ্গে জিম্মিদের মুক্তি দাবি করা হয়। তবে একমাত্র স্থায়ী সদস্য রাষ্ট্র হিসেবে যুক্তরাষ্ট্র ভেটো ক্ষমতা প্রয়োগের মাধ্যমে প্রস্তাবটি আটকে দেয়।

মার্কিন রাষ্ট্রদূত আরো বলেন, ‘আন্তর্জাতিক সম্প্রদায় গাজায় ইসরাইলি বন্দীদের কথা ভূিেল গেছে। কিন্তু আমরা তা হতে দিতে পারিনা। আমরা জিম্মিদের ভূলে যেতে পারি না।

এদিকে গাজায় যুদ্ধবিরতির জন্য আন্তর্জাতিক প্রচেষ্ঠা অব্যাহত থাকলেও যুক্তরাষ্ট্রের এই ভেটোকে সঙ্কট সমাধানের পথে বড় বাধা হিসেবে দেখা হচ্ছে। এতে পরিষদের সদস্য রাষ্ট্র গুলোর মধ্যে মতবিরোধ আরো গভীর হয়েছে।

এই যুদ্ধ বিরতির প্রস্তাবটি ছিল কয়েক সপ্তাহের আলোচনার ফসল। নিরাপত্তা পরিষদের নির্বাচিত ১০ সদস্য রাষ্ট্র প্রস্তাটি উন্থাপন করেছিল। ২০২৩ সালের অক্টোবরের পর এই নিয়ে চতর্থবারের মতো নিরাপত্তা পরিষদে গাজা যুদ্ধবিরতি প্রস্তাবে ভেটো দিল যুক্তরাষ্ট্র।

২০২৩ সালের ৭ অক্টোবর ফিলিস্তিনের স্বাধীনতাকামী হামাস যোদ্ধারা ইসরাইলে হামলা চালিয়ে ১২০৬ জনকে হত্যা এবং ২শ’ ৫০ জনেরও বেশি মানুষকে জিম্মি করে।
জবাবে ইসরাইল গাজায় প্রায় ১৪ মাস ধরে সামরিক অভিযান চালিয়ে এখন পর্যন্ত প্রায় ৪৪ হাজার বেসামরিক নাগরিককে হত্যা করেছ্ েএর মধ্যে বেশিরভাগই নারী ও শিশু। সম্প্রতি ইউনিসেফের এক প্রতিবেদনে বলা হয়েছে গাজায় প্রায় ১৭ হাজার শিশু মারা গেছে।

 

আজকের বাংলা তারিখ

March ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Feb    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  


Our Like Page