April 23, 2026, 7:07 am
শিরোনামঃ
 ৫ বছরের কর্মপরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়নের উদ্যোগ নিয়েছে সরকার : প্রধানমন্ত্রী হজে খরচ কমাতে বিমান ভাড়া হ্রাস করা হয়েছে : ধর্ম মন্ত্রী টিকা পর্যাপ্ত মজুত আছে, আগামী ৬ মাস সমস্যা হবে না : স্বাস্থ্যমন্ত্রী শিক্ষার্থীদের জন্য পাটের ব্যাগ ও স্কুল ড্রেস দেবে সরকার যশোরে পুত্রবধূর বিরুদ্ধে শাশুড়ি হত্যার অভিযোগ মাদারীপুরে পাওনা টাকা চাওয়ার জেরে টর্চলাইট জ্বালিয়ে দুই পক্ষের সংঘর্ষে ৮ জন আহত ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র মজুত কমেছে ; ঘাটতি পূরণ‌ করতে লাগতে পারে কয়েক বছর বিশ্বব্যাংকের নতুন শ্রেণিবিন্যাসে দক্ষিণ এশিয়ার অন্তর্ভুক্ত নয় পাকিস্তান মহাকাশ থেকেও দেখা যাচ্ছে হরমুজে ছড়িয়ে পড়া তেল হরমুজ প্রণালিতে একাধিক কন্টেইনার জাহাজে হামলা করলো ইরান
এইমাত্রপাওয়াঃ

কাতারের সঙ্গে সম্পর্ক বাড়ানোর ওপর বিশেষ গুরুত্ব দেয় তেহরান : ইরানের প্রেসিডেন্ট

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :   ইসলামী প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, প্রতিবেশী কাতারের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বাড়ানোর বিষয়টিকে তেহরান বিশেষ গুরুত্ব দেয়।

গতকাল (বুধবার) রাজধানী তেহরানে কাতারের প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুর রহমান আলে সানির সঙ্গে বৈঠককালে পেজেশকিয়ান এ মন্তব্য করেন। প্রেসিডেন্ট বলেন, পারস্য উপসাগরীয় দ্বীপ দেশটিতে তার সাম্প্রতিক সফরের সময় দোহার সঙ্গে যেসব চুক্তি ও সমঝোতা হয়েছে সেগুলো বাস্তবায়নে গতি আনবে তেহরান।

ইরানের প্রেসিডেন্ট আশা করেন, কাতার আরো দৃঢ়তার সাথে চুক্তিগুলো বাস্তবায়নে কাজ করবে। তিনি বলেন, “ইসলামী প্রজাতন্ত্র ইরান তার কথায় অটল রয়েছে, চুক্তিকে সম্মান করে এবং সেগুলো বাস্তবায়নের বিষয়ে প্রতিশ্রুতিবদ্ধ।”

বৈঠকে পেজেশকিয়ান মুসলিম বিশ্বে ঐক্য প্রতিষ্ঠার ক্ষেত্রে নিজের দৃষ্টিভঙ্গিও তুলে ধরেন। তিনি বলেন, “আমাদের আন্তরিক ইচ্ছা হলো মুসলিম ভাইদের সাথে উষ্ণ সম্পর্ক রাখা এবং বিশ্বকে দেখানো যে, মুসলিম দেশগুলো একে অপরকে সম্মান করে, শান্তি ও সম্প্রীতির সাথে একত্রে বসবাস করতে পারে। পাশাপাশি এসব দেশ পরস্পরের সাথে অভিজ্ঞতা বিনিময় এবং সহযোগিতা করতে পারে।”

বৈঠকে কাতারের পররাষ্ট্রমন্ত্রী ইরানের সাথে সম্পর্ক সম্প্রসারণে তার দেশের আগ্রহের কথা উল্লেখ করে বলেন, দোহা আশা করছে কাতারের আমির আগামী বছরের শুরুতে ইরান সফর করবেন। তিনি আরো বলেন, “কাতারের আমির এবং সরকার দুই দেশের মধ্যে চুক্তির বাস্তবায়ন ত্বরান্বিত করার ওপর গুরুত্বারোপ করে।

 

আজকের বাংলা তারিখ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  


Our Like Page