April 23, 2026, 4:12 am
শিরোনামঃ
 ৫ বছরের কর্মপরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়নের উদ্যোগ নিয়েছে সরকার : প্রধানমন্ত্রী হজে খরচ কমাতে বিমান ভাড়া হ্রাস করা হয়েছে : ধর্ম মন্ত্রী টিকা পর্যাপ্ত মজুত আছে, আগামী ৬ মাস সমস্যা হবে না : স্বাস্থ্যমন্ত্রী শিক্ষার্থীদের জন্য পাটের ব্যাগ ও স্কুল ড্রেস দেবে সরকার যশোরে পুত্রবধূর বিরুদ্ধে শাশুড়ি হত্যার অভিযোগ মাদারীপুরে পাওনা টাকা চাওয়ার জেরে টর্চলাইট জ্বালিয়ে দুই পক্ষের সংঘর্ষে ৮ জন আহত ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র মজুত কমেছে ; ঘাটতি পূরণ‌ করতে লাগতে পারে কয়েক বছর বিশ্বব্যাংকের নতুন শ্রেণিবিন্যাসে দক্ষিণ এশিয়ার অন্তর্ভুক্ত নয় পাকিস্তান মহাকাশ থেকেও দেখা যাচ্ছে হরমুজে ছড়িয়ে পড়া তেল হরমুজ প্রণালিতে একাধিক কন্টেইনার জাহাজে হামলা করলো ইরান
এইমাত্রপাওয়াঃ

আমেরিকা ও ব্রিটেন সন্ত্রাসীদের মাধ্যমে গোলযোগ সৃষ্টি করতে চাইছে : রাশিয়া

অনলাইন সীমান্তবাণী ডেস্ক রাশিয়া বলেছে, দামেস্ক-বিরোধী গেরিলা ও তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠীগুলোর প্রতি সমর্থন দিয়ে মার্কিন নেতৃত্বাধীন পশ্চিম শক্তিগুলো সিরিয়ার বিরুদ্ধে শত্রুতাপূর্ণ কার্যকলাপ অব্যাহত রেখেছে।

গতকাল (বৃহস্পতিবার) রাজধানী মস্কোয় রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা এ মন্তব্য করেন। তিনি সরাসরি বলেন- আমেরিকা, ব্রিটেন এবং আরো পশ্চিমা কয়েকটি দেশ সন্ত্রাসী গোষ্ঠীগুলোর মাধ্যমে সিরিয়ায় গোলযোগ ছড়িয়ে দিচ্ছে। তিনি বলেন, সিরিয়ায় সন্ত্রাসী গোষ্ঠীগুলোর তাণ্ডবের প্রতি পশ্চিমা সরকারগুলোর সমর্থন কোনো গোপন বিষয় নয় বরং তা পরিপূর্ণভাবে প্রকাশ হয়ে গেছে।

মারিয়া জাখারোভা আরো বলেন, রাষ্ট্র হিসেবে সিরিয়ার সার্বভৌমত্ব ও স্বাধীনতাকে বহু বছর ধরে পশ্চিমা শক্তিগুলো লক্ষ্যবস্তুতে পরিণত করেছে। এসব দেশ আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তার বিরুদ্ধে কাজ করছে এবং তারা সিরিয়াকে বেছে নিয়ে এখনো আগ্রাসন চালাচ্ছে।

রাশিয়ার এ মুখপাত্র সুস্পষ্ট করে বলেন, মধ্যপ্রাচ্যে নিরাপত্তা এবং স্থিতিশীলতা প্রতিষ্ঠার জন্য সিরিয়া ও দেশটির জনগণের প্রতি রাশিয়ার অবস্থান আগের মতোই আছে।

গত কয়েকদিন ধরে সিরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলীয় ইদলিব এবং আলেপ্পো প্রদেশে উগ্র তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী এবং দামেস্ক-বিরোধী গেরিলা গোষ্ঠী সরকারি সেনাদের ওপর হামলা চালিয়েছে এবং বেশ কয়েকটি শহর ও গ্রাম দখল করে নিয়েছে। এরপর সিরিয়ার সামরিক বাহিনী এবং রাশিয়ার জঙ্গিবিমানগুলো সন্ত্রাসীদের অবস্থানে হামলা চালিয়ে তাদেরকে পিছু হটতে বাধ্য করে। সিরিয়ার সামরিক বাহিনী বলেছে, দেশের পরিস্থিতি স্বাভাবিক করার জন্য তারা রাশিয়া এবং মিত্রশক্তির সাথে সহযোগিতা করছে। গত বুধবার একদিনেই আলেপ্পো ও ইদলিব প্রদেশে অন্তত ৪০০ সন্ত্রাসী নিহত হয়েছে।

 

 

 

আজকের বাংলা তারিখ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  


Our Like Page