April 10, 2026, 9:05 pm
শিরোনামঃ
বিচার বিভাগের স্বাধীনতা ও ন্যায় বিচার নিশ্চিত করতে কাজ করছে সরকার : অ্যাটর্নি জেনারেল কাজল জাতীয় সংসদে অন্তর্বর্তীকালীন সরকারের আরও ১০টি বিল পাস দেশের অর্থনীতিকে অগ্রসর-অন্তর্ভুক্তিমূলক ও টেকসই করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ : অর্থমন্ত্রী জুলাই গণঅভ্যুত্থানে দেশে ফ্যাসিবাদবিরোধী চেতনার জন্ম হয়েছে : অ্যার্টনি জেনারে সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন বিক্রি শুরু খুলনায় ছেলের লাঠির আঘাতে মা নিহত চট্টগ্রামে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের বিক্ষোভ মিছিল যুদ্ধবিরতি চলাকালীন কোনো হামলা চালানো হয়নি : আইআরজিসি ৩২ ঘণ্টার যুদ্ধবিরতিতে সম্মত রাশিয়া ও ইউক্রেন‌ ইরান যুদ্ধ চায় না তবে অধিকার রক্ষায় অটল থাকবে : মোজতবা খামেনি
এইমাত্রপাওয়াঃ

নাটোরে সমবায় বাজারের কার্যক্রম শুরু

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  নাটোরে ন্যায্য মূল্যে নিত্য পণ্য বিপণন কার্যক্রম পরিচালনার লক্ষ্যে সমবায় বাজারের কার্যক্রম শুরু হয়েছে। আজ শনিবার সকাল সাড়ে নয়টায় জেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স চত্বরে এ বাজারের উদ্বোধন করেন জেলা প্রশাসক আসমা শাহীন।

বাজারে প্রতি কেজি গরুর মাংস ৬৩০ টাকা দরে বিক্রি হচ্ছে । লাল মুরগীর ডিম প্রতি হালি ৪৫ টাকা এবং সাদা ৪৩ টাকা। এছাড়া মুরগী, মসলা, মধু, সবজিসহ বিভিন্ন নিত্য পণ্য বিক্রি করা হচ্ছে ।

জেলা সমবায় অফিসার মোহাম্মদ হোসেন শহীদ জানান, বিভিন্ন সমবায় সমিতির সদস্যরা সরাসরি উৎপাদকের কাছ থেকে পণ্য সংগ্রহ করে এ বাজারে বিক্রি করছেন বলে পণ্যের মূল্য প্রচলিত বাজারের তুলনায় কম।

জেলা প্রশাসক আসমা শাহীন বলেন, ন্যায্য মূল্যে ক্রেতাদের পণ্য সরবরাহের লক্ষ্যে এ বাজার চালু করা হয়েছে।

জেলা প্রশাসনের পৃষ্ঠপোষকতায় সমবায় বিভাগ এ বাজার চালু করেছে। প্রতিদিন বাজার চলবে।

আজকের বাংলা তারিখ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  


Our Like Page