September 27, 2026, 2:15 am
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে নিঝুম হত্যার সঙ্গে জড়িতদের ফাঁসির দাবিতে মানববন্ধন ঝিনাইদহের কালীগঞ্জে ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু যশোরে ট্রেনের ধাক্কায় ইজি বাইকের ২ যাত্রী নিহত যশোরের শার্শার বাগআঁচড়ায় আওয়ামী লীগের ওয়ার্ড সভাপতি আবু তালেব আটক ৩১ ডিসেম্বরের মধ্যে পুলিশ সদস্যদের পরিবর্তন দেখাতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী বেসামরিক পারমাণবিক সহযোগিতা বাড়াতে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সমঝোতা আওয়ামী লীগের কার্যক্রমে নিষেধাজ্ঞা প্রত্যাহারের সিদ্ধান্ত নেবে বাংলাদেশ সরকার : যুক্তরাষ্ট্র খেলার মাঠে অসুস্থ হয়ে উপসচিব আশরাফুল আফসারের মৃত্যু রংপুরে চড়ের প্রতিশোধে বাবাকে ছুরিকাঘাত করে হত্যা করলো ছেলে নেত্রকোনায় নিখোঁজের ছয় দিন পর নারীর মাটিচাপা মরদেহ উদ্ধার
এইমাত্রপাওয়াঃ

ইউক্রেনে আকস্মিক সফরে যেয়ে অতিরিক্ত সামরিক সাহায্যের অঙ্গীকার করলেন জার্মান চ্যান্সেলর

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : জার্মান চ্যান্সেলর ওলাফ শোলজ রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে কিয়েভের প্রতি বার্লিনের সমর্থন পুনর্নিশ্চিত করতে সোমবার যুদ্ধ-বিধ্বস্ত ইউক্রেনে আকস্মিক সফর করেছেন। তিনি ইউক্রেনকে ৬৫০ মিলিয়ন ইউরো অতিরিক্ত সামরিক সহায়তারও প্রতিশ্রুতি েিয়ছেন। রাশিয়ার সাথে যুদ্ধে ইউক্রেনীয় বাহিনীর পিছু হটা এবং জানুয়ারিতে ডোনাল্ড ট্রাম্পের হোয়াইট হাউসের দায়িত্ব গ্রহণের পর দেশটির প্রতি মার্কিন সমর্থনের ব্যাপারে আশঙ্কার মধ্যে তিনি এ সফর করলেন।

ইউক্রেন থেকে বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, আসন্ন শীত মৌসুমটি ইউক্রেনের জন্য অত্যন্ত কঠিন হতে যাচ্ছে। ইউক্রেনে ইউরোপের সবচেয়ে বড় প্রতিরক্ষা সরঞ্জাম সরবরাহকারী দেশ জার্মানী। শোলজ তাই বছর শেষের আগেই উল্লেখিত মূল্যের অতিরিক্ত সামরিক সহায়তা দেওয়ার প্রতিশ্রুতি দিলেন।

শোলজ সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এর একটি পোস্টে বলেছেন, ‘আমি আজ রাতে কিয়েভ ভ্রমণ করেছি : ট্রেনে করে এমন একটি দেশের মধ্য দিয়ে যাচ্ছি, যেটি ১ হাজার দিনেরও বেশি সময় ধরে রাশিয়ার আগ্রাসনের বিরুদ্ধে আত্মরক্ষা করছে।’ ২০২২ সালের প্রথম দিকে রাশিয়া তার আক্রমণ শুরু করার পর, এটি ছিল তার দ্বিতীয় ইউক্রেন সফর।

গত মাসে তার জোট ভেঙে যাওয়ার পর, ফেব্রুয়ারিতে নতুন নির্বাচনের মুখোমুখি হওয়া শোলজ বলেন, ‘কিয়েভে আমার এই নতুন সফরের মধ্য দিয়ে আমি ইউক্রেনের সাথে আমার সংহতি প্রকাশ করতে চাই।’ তিনি বলেন, ‘আমি এখানে এ বিষয়টি পরিষ্কার করতে চাই যে, জার্মানি ইউরোপে ইউক্রেনের সবচেয়ে শক্তিশালী সমর্থক হিসেবে থাকবে।’ তিনি বলেন, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সাথে তার বৈঠককালে তিনি ডিসেম্বরের মধ্যে সরবরাহের জন্য ৬৫০ মিলিয়ন ইউরো মূল্যের আরও সামরিক সরঞ্জাম প্রেরনের ঘোষণা করবেন। জার্মান চ্যান্সেলর বলেন, ‘ইউক্রেন জার্মানির উপর নির্ভর করতে পারে। কারণ আমরা যা করি, তাই বলি এবং আমরা যা বলি, তাই করি।’

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page