May 10, 2026, 8:47 am
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরের আওয়ামী লীগের সভাপতিকে ‘হানি ট্র্যাপ’ করে ব্ল্যাকমেলের অভিযোগে ৪ জন আটক  নির্বাচনের আগে দেওয়া প্রতিটি প্রতিশ্রুতি বাস্তবায়ন করা হবে : প্রধানমন্ত্রী ন্যায়বিচার নিশ্চিত করতে বিচারকদের পাশে আছে সরকার : আইনমন্ত্রী রাষ্ট্রায়ত্ত বন্ধ চিনিকল চালু করতে সরকার দৃঢ় প্রতিজ্ঞ : শিল্পমন্ত্রী রাঙ্গামাটিতে ইউপিডিএফ সদস্যকে গুলি করে হত্যা গাজীপুরের এক পরিবারের ৫ জনকে গলা কেটে হত্যা ইউক্রেন ও রাশিয়ার মধ্যে তিন দিনের যুদ্ধবিরতির ঘোষণা দিয়েছেন ট্রাম্প পরমাণু অস্ত্র বহনে সক্ষম আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র পরীক্ষা করেছে ভারত ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন শুভেন্দু অধিকারী ঝিনাইদহে “গণতন্ত্রে সাংবাদিকদের ভূমিকা” শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত 
এইমাত্রপাওয়াঃ

টাকার নোটের ডিজাইন পরিবর্তন করছে সরকার ; বাদ যাচ্ছে বঙ্গবন্ধুর ছবি

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ২০, ১০০, ৫০০ ও ১০০০ টাকার নোটের ডিজাইন পরিবর্তন করছে সরকার। নতুন নোটে থাকবে না শেখ মুজিবুর রহমানের ছবি। সোমবার (২ ডিসেম্বর) কেন্দ্রীয় ব্যাংক ও অর্থমন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা এ তথ্য জানিয়েছে।

জানা গেছে, গত ২৯ সেপ্টেম্বর অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ নতুন নোটের বিস্তারিত নকশার প্রস্তাব জমা দিতে বাংলাদেশ ব্যাংককে চিঠি দেয়। এ বিষয়ে মূল সুপারিশ করবে কেন্দ্রীয় ব্যাংকের মুদ্রা ও নকশা উপদেষ্টা কমিটি।

বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর-১ এই কমিটির সভাপতি। কমিটিতে চিত্রশিল্পীরাও রয়েছেন। নতুন ২০, ১০০, ৫০০ ও ১০০০ টাকার নোটে থাকবে না শেখ মুজিবুর রহমানের ছবি। এসব নোটে নতুন করে যুক্ত হবে ধর্মীয় স্থাপনা, বাঙালি ঐতিহ্যসহ জুলাই বিপ্লবের গ্রাফিতি। এরই মধ্যে নতুন নোট ছাপানোর বিষয়ে কার্যক্রম শুরু হয়েছে। সব কিছু ঠিক থাকলে আগামী ৬ মাসের মধ্যে বাজারে আসবে নতুন টাকা।

সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, প্রাথমিকভাবে চারটি নোটের ডিজাইন পরিবর্তন হচ্ছে। এরপর ধাপে ধাপে বাকি নোটগুলোর ডিজাইনও পরিবর্তন করা হবে।

এ বিষয়ে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক হুসনে আরা শিখা বলেন, ‘নতুন টাকা ছাপার বিষয়টি অনেক দূর এগিয়েছে। আশা করি আগামী ছয় মাসের মধ্যে বাজারে আসতে পারে নতুন টাকা।’

জানতে চাইলে টাকশালের এক কর্মকর্তা বলেন, ‘টেন্ডারের কাজ বাকি আছে, এটি শেষ হলেই নতুন টাকা বাজারে চলে আসবে। এই মুহূর্তে টাকা ছাপা বন্ধ রেখেছি। প্রয়োজন অনুযায়ী আবার ছাপা শুরু হবে।’

আজকের বাংলা তারিখ

May ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Apr    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১


Our Like Page