October 2, 2026, 7:38 am
শিরোনামঃ
যশোরের কেশবপুর পৌর আওয়ামী লীগ নেতা ইকবাল আটক মাগুরায় আয়ুর্বেদিক কলেজে নানা অনিয়মের অভিযোগ ২০৩৪ সালের মধ্যে ১ ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়তে উৎপাদন বৃদ্ধির তাগিদ প্রধানমন্ত্রীর মিষ্টির পদত্যাগপত্র পেয়েছি ; আজ থেকেই কার্যকর : স্পিকার হাজার ৫৯২ জনবল নিয়ে হচ্ছে সাইবার পুলিশ ইউনিট ; থাকবে ক্রিপ্টো ও ডার্ক ওয়েব অ্যানালিস্ট : স্বরাষ্ট্রমন্ত্রী পদত্যাগ করলেও পরবর্তী নির্বাচনে অযোগ্য হবেন না মিষ্টি : অ্যাটর্নি জেনারেল সেপ্টেম্বরে রেমিট্যান্স এলো ৩৪ হাজার কোটি টাকা বরিশালে অবসরপ্রাপ্ত শিক্ষিকার হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার নারায়ণগঞ্জে স্ত্রীর সঙ্গে ঝগড়ার জেরে শ্বশুরবাড়িতেই আগুন দিলেন জামাতা গাজায় ইসরায়েলি হামলায় সাংবাদিকসহ ৮ জন নিহত
এইমাত্রপাওয়াঃ

সিরিয়ার উত্তরাঞ্চলে বিদেশি মদদপুষ্ট ২ হাজার সন্ত্রাসী নিহত

সিরিয়ার যুদ্ধবিমান

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : সিরিয়ার উত্তরাঞ্চলে গত এক সপ্তাহে বিদেশি মদদপুষ্ট প্রায় ২,০০০ সন্ত্রাসী নিহত হয়েছে বলে খবর পাওয়া গেছে। সিরিয়া ও রাশিয়ার সেনাবাহিনীর যৌথ অভিযানে এসব সন্ত্রাসী নিহত হয়।

যৌথ হামলায় সিরিয়া ও রাশিয়া উভয় দেশের বহু যুদ্ধবিমান অংশ নেয়।  শুধু গতকালের হামলায় অন্তত ১২০ সন্ত্রাসী নিহত হয়েছে বলে সিরিয়ায় রাশিয়ার সমন্বয় কেন্দ্র জানিয়েছে। সিরিয়ার উত্তরাঞ্চলীয় হামা শহরের দিকে অগ্রসরমান সন্ত্রাসীদের ওপর শক্তিশালী বিমান হামলা চালানো হয়। এতে সন্ত্রাসীদের বহু সাঁজোয়া যানও ধ্বংস হয়েছে।

উগ্র সন্ত্রাসীদের পাশাপাশি তাদের সমর্থক আরব গণমাধ্যমগুলো দাবি করেছে, তারা উত্তরাঞ্চলীয় হামা শহর দখল করে নিয়েছে। তবে সিরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এ দাবি নাকচ করে দিয়েছে। মন্ত্রণালয় বলেছে, শহর জুড়ে সেনাবাহিনী মোতায়েন রয়েছে এবং কোথাও কোনো অস্বাভাবিকতা নেই।

এদিকে সিরিয়ার সেনাবাহিনী বলেছে, হামার উত্তরে তারা কয়েকটি ধারাবাহিক সফল অভিযান চালিয়েছে। এর মাধ্যমে হামা শহরের বাইরে ২০ কিলোমিটার দীর্ঘ নিরাপত্তা জোন তৈরি করা সম্ভব হয়েছে।

হামার নিকটবর্তী এলাকাগুলোতে রাশিয়া ও সিরিয়ার যৌথ অভিযানে হায়াত তাহরির আশ-শামের ৩০০ সন্ত্রাসী নিহত হয়েছে। একইসঙ্গে এ অভিযানে সন্ত্রাসীদের ২৫টি ড্রোনও ধ্বংস করা হয়েছে।

এছাড়া, সিরিয়ার উত্তরাঞ্চলীয় ইদলিব প্রদেশে তাহরির আশ-শামের স্থাপনাগুলো লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে দেশটির সেনাবাহিনী। প্রদেশটির দক্ষিণে সন্ত্রাসীদের অবস্থানে তীব্র বোমা হামলা চালিয়ে তাদের ভয়াবহ ক্ষয়ক্ষতির সম্মুখীন করা হয়েছে।

 

 

আজকের বাংলা তারিখ

October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page