February 14, 2026, 7:10 am
শিরোনামঃ
তারেক রহমানকে শুভেচ্ছা জানালেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আগামী ১৫ ফেব্রুয়ারির মধ্যে সরকার গঠন করবে বিএনপি : মির্জা ফখরুল ইসলাম ২৯৭ আসনের আনুষ্ঠানিক ফল ঘোষণা ; ২টি স্থগিত জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ৫৯ দশমিক ৪৪ শতাংশ ভোট পড়েছে : ইসি    বগুড়া-২ আসন ; জামানত হারালেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না গোপালগঞ্জে শেখ হাসিনার আসনে জয় পেলেন বিএনপির জিলানী ঝিনাইদহ-৪ আসন ; নির্বাচনী ফলাফলকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষে ২৫ জন আহত গোপালগঞ্জের তিন আসনেই জয় পেলেন ধানের শীষের প্রার্থীরা ইরানের সঙ্গে যুদ্ধ করতে মধ্যপ্রাচ্যে আরও বিমানবাহী রণতরি পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র ৮৫ শতাংশ দৃষ্টিশক্তি হারিয়ে গেছে কারাবন্দি ইমরান খানের
এইমাত্রপাওয়াঃ

মহাকাশ স্পেসে ন্যানো ও টাগ স্যাটেলাইট পাঠাল ইরান

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : মহাকাশ গবেষণায় নতুন সাফল্য পেয়েছে ইরান। আজ (শুক্রবার) দেশে তৈরি একটি স্পেস টাগ এবং ন্যানো স্যাটেলাইট মহাকাশে সফলভাবে পাঠানো হয়েছে। এই কাজে ব্যবহার করা হয়েছে ইরানের তৈরি ‘সিমোর্গ’ স্যাটেলাইট লঞ্চ ভেহিকল।

ইরানের পাঠানো স্পেস টাগ বা অরবিটাল ট্রান্সফার ব্লকের নাম দেওয়া হয়েছে ‘সামান-১’ এবং ন্যানো স্যাটেলাইটের নাম দেওয়া হয়েছে ‘ফাখর-১’।

সকালে সেমনান প্রদেশের ইমাম খোমেনী (রহ.) মহাকাশ উৎক্ষেপণ কেন্দ্র থেকে এগুলো পাঠানো হয়।

ইরানের বার্তা সংস্থা ‘ফার্স নিউজ’ জানিয়েছে, স্পেস টাগ ও স্যাটেলাইট পৃথিবী থেকে ৪০০ কিলোমিটার দূরের কক্ষপথে স্থাপন করা হয়েছে।

ইরানের মহাকাশ গবেষণা কেন্দ্রের বিজ্ঞানীরা কম খরচে আরও দূরবর্তী কক্ষপথে স্যাটেলাইট স্থাপন করার জন্য ‘সামান-১’ নামের স্পেস টাগ তৈরি করেছেন। এর ফলে  বড় আকৃতির লঞ্চ ভেহিকলের প্রয়োজনীয়তাও দূর হবে বলে জানা গেছে।

এছাড়া, ‘ফাখর-১’ ন্যানো স্যাটেলাইটি পাঠানোর উদ্দেশ্য ছিল সিমোর্গ স্যাটেলাইট লঞ্চ ভেহিকলের মাল্টি-প্লেলোড উৎক্ষেপণের ক্ষমতা যাচাই করা। ইরানের শহীদ বিজ্ঞানী ড. মোহসেন ফাখরিজাহের সম্মানে এই স্যাটেলাইটের নামকরণ করা হয়েছে ‘ফাখর-১’। এটির ওজন ১০ কেজির কম।

 

আজকের বাংলা তারিখ

February ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jan    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮  


Our Like Page