August 12, 2026, 2:08 pm
শিরোনামঃ
আওয়ামী লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা তোলার খবরটি গুজব : তথ্যমন্ত্রী ভারত থেকে দেশে আসছে ১৯টি নতুন রেলবগি বাংলাদেশ ভ্রমণে উচ্চমাত্রার সতর্কতা জারি করল কানাডা সিলেটে বাসা থেকে স্বামী-স্ত্রীসহ তিনজনের গলাকাটা লাশ উদ্ধার গাজীপুরে মানসিক ভারসাম্যহীন তরুণীর মরদেহ উদ্ধার মার্কিন বিমানবাহী রণতরিতে নিজেদের মধ্যে সংঘর্ষে ৭ জন নিহত যুক্তরাষ্ট্রের কাছে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধের আবেদন জানালেন জেলেনস্ক মার্কিন বাহিনী আমাদের ধারণার চেয়েও দুর্বল : আইআরজিসি মাগুরায় আমুড়িয়া-পূর্বপাড়া মাঠ সড়কে সাবগ্রেডের কাজ চলমান প্রধানমন্ত্রীর সঙ্গে ভিসার এশিয়া প্যাসিফিক অঞ্চলের প্রেসিডেন্টের সৌজন্য সাক্ষাৎ
এইমাত্রপাওয়াঃ

রাষ্ট্রপতির সঙ্গে হাইকোর্টের নবনিয়োগপ্রাপ্ত ২২ বিচারপতির সাক্ষাৎ

অনলাইন সীমান্তবাণী ডেস্ক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের নবনিয়োগপ্রাপ্ত ২২ জন বিচারপতি। বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) বঙ্গভবনে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন জানান, সাক্ষাৎকালে হাইকোর্ট বিভাগের নবনিয়োগপ্রাপ্ত বিচারপতিদের অভিনন্দন জানান রাষ্ট্রপ্রধান।

রাষ্ট্রপতি বলেন, নতুন বিচারপতি নিয়োগের ফলে দেশের উচ্চতর আদালতে বিচারিক কার্যক্রম আরও ত্বরান্বিত হবে এবং বিচারপ্রার্থীরা উপকৃত হবেন।

রাষ্ট্রপতি বিচারপতিদের বিচারসেবার মানোন্নয়নে আত্মনিয়োগ করার আহ্বান জানান। বিচারপতিরা তাদের দক্ষতা ও মেধা কাজে লাগিয়ে দ্রুত মামলা নিষ্পত্তি করতে সক্ষম হবেন বলে আশা প্রকাশ করেন।

সাক্ষাৎকালে বিচারপতিরা ন্যায়বিচার প্রতিষ্ঠায় তারা সচেতন আছেন মর্মে রাষ্ট্রপতিকে অবগত করেন।

রাষ্ট্রপতির কার্যালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি, সামরিক সচিব মেজর জেনারেল মোহাম্মদ আদিল চৌধুরী এবং সচিব মো. জয়নাল আবেদীন সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন।

আজকের বাংলা তারিখ

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  


Our Like Page