August 12, 2026, 3:12 pm
শিরোনামঃ
আওয়ামী লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা তোলার খবরটি গুজব : তথ্যমন্ত্রী ভারত থেকে দেশে আসছে ১৯টি নতুন রেলবগি বাংলাদেশ ভ্রমণে উচ্চমাত্রার সতর্কতা জারি করল কানাডা সিলেটে বাসা থেকে স্বামী-স্ত্রীসহ তিনজনের গলাকাটা লাশ উদ্ধার গাজীপুরে মানসিক ভারসাম্যহীন তরুণীর মরদেহ উদ্ধার মার্কিন বিমানবাহী রণতরিতে নিজেদের মধ্যে সংঘর্ষে ৭ জন নিহত যুক্তরাষ্ট্রের কাছে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধের আবেদন জানালেন জেলেনস্ক মার্কিন বাহিনী আমাদের ধারণার চেয়েও দুর্বল : আইআরজিসি মাগুরায় আমুড়িয়া-পূর্বপাড়া মাঠ সড়কে সাবগ্রেডের কাজ চলমান প্রধানমন্ত্রীর সঙ্গে ভিসার এশিয়া প্যাসিফিক অঞ্চলের প্রেসিডেন্টের সৌজন্য সাক্ষাৎ
এইমাত্রপাওয়াঃ

সরবরাহ চেইন নষ্ট হয়ে গেছে ; ট্যাক্স কমালেও কমছে না নিত্যপণ্যের মূল্য : অর্থ উপদেষ্টা

অনলাইন সীমান্তবাণী ডেস্ক সরবরাহ চেইন নষ্ট হয়ে গেছে উল্লেখ করে অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা ডক্টর সালেহউদ্দিন আহমেদ বলেছেন, কোন কোন ক্ষেত্রে ট্যাক্স কমিয়ে শূন্য করা হলেও পণ্যের মূল্য না কমা উদ্বেগের বিষয়।

শনিবার (৭ ডিসেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের সুবর্ণ জয়ন্তী উপলক্ষে বর্ণাঢ্য আয়োজনের আনুষ্ঠানিক উদ্বোধন হয় টিএসসেতে। সেখানে উপস্থিত হয়ে তিনি এসব কথা বলেন।

এতে অংশ নেন বিভাগের বর্তমান ও সাবেক শিক্ষার্থীরা। এই আয়োজনে মিডিয়া পার্টনার ছিল চ্যানেল আই।

অনুষ্ঠানে প্রধান অতিথি অর্থ উপদেষ্টা ডক্টর সালেহউদ্দিন আহমেদ স্মৃতিচারণের পাশাপাশি কথা বলেন দেশের বর্তমান বিভিন্ন চ্যালেঞ্জ নিয়েও। তিনি বলেন, বাজারের সরবরাহ চেইন নষ্ট হয়ে গেছে। সাধারণ মানুষ মূল্যস্ফীতির কবলে পড়লে এবং সেই অনুযায়ী ক্রয়ক্ষমতা না বাড়লে জীবনযাত্রা কঠিন হয়ে পড়ে।

এসময় শিক্ষার্থীদের দিকনির্দেশনা দিয়ে কথা বলেন বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের চেয়ারম্যান অধ্যাপক শহিদুল ইসলাম। এছাড়াও শিক্ষা জীবনের স্মৃতিচারণ করেন সাবেক শিক্ষার্থীরা।

অনুষ্ঠান শেষে অর্থ উপদেষ্টা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে সরকারি কর্মকর্তাদের একটি ট্রেনিং কোর্সের সমাপনীতে অংশ নেন।

আজকের বাংলা তারিখ

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  


Our Like Page