October 11, 2026, 7:06 pm
শিরোনামঃ
কন্যাশিশুর শিক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করতে সরকার কর্মপরিকল্পনা নিয়ে এগিয়ে যাচ্ছে : প্রধানমন্ত্রী রোহিঙ্গা প্রত্যাবাসনে আঞ্চলিক জোট ও সমন্বিত কূটনীতিতে জোর দিচ্ছে বাংলাদেশ : স্বরাষ্ট্রমন্ত্রী শুধুমাত্র ব্যবসার প্রয়োজনে স্ত্রীর কাছে টাকা চাইলে তা ‘যৌতুক’ নয় : হাইকোর্ট মাদ্রাসাগুলোতে সৌরবিদ্যুৎ স্থাপনে নির্দেশ ; সাহায্য করবে সরকার যশোরে চুরির অভিযোগে গণপিটুনিতে ১ জন নিহত নারায়ণগঞ্জে বস্তাবন্দি অজ্ঞাত তরুণীর মরদেহ উদ্ধার মার্কিন হুমকির মধ্যে অস্ত্রভাণ্ডার পুনর্গঠন করছে ইরান ; ক্ষেপণাস্ত্র দিচ্ছে রাশিয়া প্রশান্ত মহাসাগরের নাম ‘ট্রাম্প মহাসাগর’ রাখার প্রস্তাব করলেন ডোনাল্ড ট্রাম্প লড়াই চলবে ; মোদি সরকারের পতন শিগগিরই : ককরোচ জনতা পার্টি বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদন প্রকল্প বাস্তবায়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর
এইমাত্রপাওয়াঃ

বিশ্বে ডলারের প্রতি আস্থা কমেছে ; হুমকি-ধমকির যুগ শেষ : রুশ অধ্যাপক

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  রাশিয়ার প্লেখানভ ইউনিভার্সিটি অব ইকোনমিক্সের ইন্টারন্যাশনাল ট্রেড বিভাগের সহযোগী অধ্যাপক অ্যানাস্তাসিয়া প্রিকলাডোভা বলেছেন, আমেরিকার নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ব্রিকসের বিরুদ্ধে হুমকি দেওয়ার মাধ্যমে এর সদস্য দেশগুলোর প্রতিক্রিয়া মূল্যায়নের পাশাপাশি এই সংস্থার দুর্বল দিকগুলো যাচাই-বাছাই করার চেষ্টা করছেন।

তিনি আরও বলেছেন, আমেরিকার নবনির্বাচিত প্রেসিডেন্ট ট্রাম্প চীন এবং ব্রিকসের অন্যান্য দেশকে হুমকি দিয়ে ডলারের মাধ্যমে বিশ্বব্যাপী মার্কিন কর্তৃত্ব বজায় রাখার চেষ্টা করছেন।

বার্তা সংস্থা ইরনা-কে উদ্ধৃত করে পার্সটুডে’র প্রতিবেদনে বলা হয়েছে, অ্যানাস্তাসিয়া প্রিকলাডোভার মতে বিভিন্ন দেশের বিরুদ্ধে আমেরিকার একতরফা পদক্ষেপ যেমন রাশিয়ার সম্পদ জব্দ করার মতো পদক্ষেপগুলো ডলারের প্রতি বিশ্বের আস্থা কমাবে যা আমেরিকার অর্থনীতিকে দুর্বল করে ফেলবে।

রাশিয়ার এই অধ্যাপকের মতে, চীনের সাথে বাণিজ্য যুদ্ধে আমেরিকার সাম্প্রতিক কৌশল থেকেও এটা স্পষ্ট নিষেধাজ্ঞা ও হুমকির ভাষা একটি অকার্যকর পন্থা হয়ে উঠেছে।

মার্কিন যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি ব্রিকস গ্রুপের সদস্য দেশগুলোকে হুমকি দিয়ে বলেছেন,  ব্রিকসের সদস্য দেশগুলো যদি মার্কিন মুদ্রার পরিবর্তে অন্য মুদ্রা ব্যবহার করে তাহলে তিনি এসব দেশের পণ্যের উপর শতভাগ বাণিজ্য শুল্ক আরোপ করবেন।

এই বিষয়ে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, আমেরিকার নানা কর্মকাণ্ডের কারণে ডলার এখন আর চার বছর আগের অবস্থায় নেই।

 

আজকের বাংলা তারিখ

  • ১২ই অক্টোবর, ২০২৬
  • ২৬শে আশ্বিন, ১৪৩৩
  • ১লা জমাদিউল-আউয়াল, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page