October 2, 2026, 7:50 am
শিরোনামঃ
যশোরের কেশবপুর পৌর আওয়ামী লীগ নেতা ইকবাল আটক মাগুরায় আয়ুর্বেদিক কলেজে নানা অনিয়মের অভিযোগ ২০৩৪ সালের মধ্যে ১ ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়তে উৎপাদন বৃদ্ধির তাগিদ প্রধানমন্ত্রীর মিষ্টির পদত্যাগপত্র পেয়েছি ; আজ থেকেই কার্যকর : স্পিকার হাজার ৫৯২ জনবল নিয়ে হচ্ছে সাইবার পুলিশ ইউনিট ; থাকবে ক্রিপ্টো ও ডার্ক ওয়েব অ্যানালিস্ট : স্বরাষ্ট্রমন্ত্রী পদত্যাগ করলেও পরবর্তী নির্বাচনে অযোগ্য হবেন না মিষ্টি : অ্যাটর্নি জেনারেল সেপ্টেম্বরে রেমিট্যান্স এলো ৩৪ হাজার কোটি টাকা বরিশালে অবসরপ্রাপ্ত শিক্ষিকার হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার নারায়ণগঞ্জে স্ত্রীর সঙ্গে ঝগড়ার জেরে শ্বশুরবাড়িতেই আগুন দিলেন জামাতা গাজায় ইসরায়েলি হামলায় সাংবাদিকসহ ৮ জন নিহত
এইমাত্রপাওয়াঃ

কলম্বিয়ায় মাদক পাচারকারী দলের উপর বিমান হামলায় ৪ জন নিহত

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  কলম্বিয়ার সবচেয়ে বড় মাদক পাচারকারী দলের চার সন্দেহভাজন সদস্য তাদের ঘাঁটিতে বিমান হামলায় নিহত হয়েছে। প্রেসিডেন্ট গুস্তাভো পেট্রো সোমবার এ ঘোষণা  দেন। প্রেসিডেন্টের উদ্ধৃতি দিয়ে এএফপি এ খবর জানায়।

কলম্বিয়ার বামপন্থী প্রেসিডেন্টের অধীনে দেশটির উত্তর-পশ্চিমে উপসাগরীয় গোষ্ঠীটির উপর বোমা হামলা এটাই প্রথম।

সোশ্যাল মিডিয়া নেটওয়ার্ক এক্স-এ এক লেখায় পেট্রো বলেন, অ্যান্টিওকিয়া বিভাগে অভিযানে পাচারকারী দলের সদস্যদের চার জন নিহত এবং আটটি রাইফেল জব্দ করা হয়েছে।

পেট্রো নিশ্চিত করেছেন, যে হেলিকপ্টার থেকে নামার সময় দুর্ঘটনাক্রমে চার সেনা নিহত হয়েছে।

তিনি বলেন, বোমা হামলা এই অঞ্চলে উপসাগরীয় পাচারকারী গোষ্ঠীর বাহিনী গড়ে তোলার প্রচেষ্টা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত” করেছে।

কলম্বিয়ার সেনাবাহিনী ডানপন্থী সরকারের অধীনে মার্কসবাদী এফএআরসি আন্দোলনসহ বামপন্থী গেরিলা গোষ্ঠীগুলোর বিরুদ্ধে লড়াই করার জন্য অর্ধ শতাব্দীরও বেশি সময় ধরে ধারাবাহিক বিমান হামলা চালায়, যারা ২০১৬ সালে একটি ঐতিহাসিক শান্তি চুক্তির পরে অস্ত্র  জমা দেয়।

অ্যান্টিওকিয়া হল উপসাগরীয় গোষ্ঠীর অন্যতম শক্তিশালী ঘাঁটি, যা একটি বিশাল মাদক পাচার, মানব পাচার এবং অবৈধ সোনার খনির সাম্রাজ্য নিয়ন্ত্রণ করে।

গ্রুপের নেতা, দাইরো আন্তোনিও উসুগা, ২০২২ সালের অক্টোবরে বন্দী হন এবং মার্কিন যুক্তরাষ্ট্রে প্রত্যর্পণ করা হয়, যেখানে কোকেন চোরাচালানের জন্য সে ৪৫ বছরের কারাদণ্ডে দণ্ডিত হয়েছিল।

ক্ষমতায় আসার পর থেকেই বেশ কয়েকটি সশস্ত্র গ্রুপের সঙ্গে আলোচনা শুরু করেছে পেট্রো।

২০২৩ সালের গোড়ার দিকে, তিনি উপসাগরীয় গোষ্ঠীর সাথে একতরফা যুদ্ধবিরতির ঘোষণা করেছিলেন কিন্তু এটি দ্রুত ভেঙে পড়ে।

 

 

আজকের বাংলা তারিখ

October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page