October 2, 2026, 6:14 am
শিরোনামঃ
যশোরের কেশবপুর পৌর আওয়ামী লীগ নেতা ইকবাল আটক মাগুরায় আয়ুর্বেদিক কলেজে নানা অনিয়মের অভিযোগ ২০৩৪ সালের মধ্যে ১ ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়তে উৎপাদন বৃদ্ধির তাগিদ প্রধানমন্ত্রীর মিষ্টির পদত্যাগপত্র পেয়েছি ; আজ থেকেই কার্যকর : স্পিকার হাজার ৫৯২ জনবল নিয়ে হচ্ছে সাইবার পুলিশ ইউনিট ; থাকবে ক্রিপ্টো ও ডার্ক ওয়েব অ্যানালিস্ট : স্বরাষ্ট্রমন্ত্রী পদত্যাগ করলেও পরবর্তী নির্বাচনে অযোগ্য হবেন না মিষ্টি : অ্যাটর্নি জেনারেল সেপ্টেম্বরে রেমিট্যান্স এলো ৩৪ হাজার কোটি টাকা বরিশালে অবসরপ্রাপ্ত শিক্ষিকার হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার নারায়ণগঞ্জে স্ত্রীর সঙ্গে ঝগড়ার জেরে শ্বশুরবাড়িতেই আগুন দিলেন জামাতা গাজায় ইসরায়েলি হামলায় সাংবাদিকসহ ৮ জন নিহত
এইমাত্রপাওয়াঃ

চাপ প্রয়োগের নীতি বাদ দিয়ে সমঝোতা পুনরুজ্জীবনে কাজ করুন : জাতিসংঘে ইরান

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ২০১৫ সালে সই হওয়া পরমাণু সমঝোতা বাস্তবায়নের ব্যাপারে ইসলামী প্রজাতন্ত্র ইরান জোরালোভাবে সহযোগিতা করছে না বলে পশ্চিমা দেশগুলো যে অভিযোগ তুলেছে তা দৃঢ়ভাবে নাকচ করেছে তেহরান। ইউরোপের তিন দেশ ব্রিটেন, ফ্রান্স এবং জার্মানির অভিযোগকে ‘বিবেকহীন এবং কপট’ বলে উল্লেখ করেছেন জাতিসংঘে নিযুক্ত ইরানের স্থায়ী প্রতিনিধি আমির সাঈদ ইরাভানি।

গতকাল (মঙ্গলবার) ই-থ্রি’র প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেছেন, আপনারা ইরানের ওপর চাপ প্রয়োগের পদক্ষেপ বন্ধ করুন এবং এই সমঝোতা পুনরুজ্জীবনের প্রচেষ্টা চালান। জাতিসংঘ নিরাপত্তা পরিষদ এবং বিশ্ব সংস্থার মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসকে লেখা এক চিঠিতে ইরাভানি একথা বলেন।

এই চিঠি মূলত ফ্রান্স, জার্মানি এবং ব্রিটেনের একটি যৌথ বিবৃতির প্রতিক্রিয়া যেখানে তারা ইরানকে ২০১৫ সালের পরমাণু চুক্তি এবং নিরাপত্তা পরিষদে পাস হওয়া ২২৩১ নম্বর প্রস্তাব বাস্তবায়নের প্রতিশ্রুতি পালনে ব্যর্থ হওয়ার জন্য অভিযুক্ত করেছে। ইরান পরমাণু কর্মসূচি জোরদার করেছে- এমন অভিযোগ তুলে তা বন্ধ করারও আহ্বান জানিয়েছে।

ইরাভানি তার চিঠিতে জোর দিয়ে বলেন, ই-থ্রি যে বিবৃতি দিয়েছে তাতে ২০১৮ সালে পরমাণু সমঝোতা থেকে আমেরিকার প্রত্যাহারের প্রেক্ষাপট এবং নিজেদের প্রতিশ্রুতি পূরণে ই-থ্রির ব্যর্থতাকে উপেক্ষা করা হয়েছে।

আজকের বাংলা তারিখ

October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page