April 22, 2026, 9:10 pm
শিরোনামঃ
 ৫ বছরের কর্মপরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়নের উদ্যোগ নিয়েছে সরকার : প্রধানমন্ত্রী হজে খরচ কমাতে বিমান ভাড়া হ্রাস করা হয়েছে : ধর্ম মন্ত্রী টিকা পর্যাপ্ত মজুত আছে, আগামী ৬ মাস সমস্যা হবে না : স্বাস্থ্যমন্ত্রী শিক্ষার্থীদের জন্য পাটের ব্যাগ ও স্কুল ড্রেস দেবে সরকার যশোরে পুত্রবধূর বিরুদ্ধে শাশুড়ি হত্যার অভিযোগ মাদারীপুরে পাওনা টাকা চাওয়ার জেরে টর্চলাইট জ্বালিয়ে দুই পক্ষের সংঘর্ষে ৮ জন আহত ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র মজুত কমেছে ; ঘাটতি পূরণ‌ করতে লাগতে পারে কয়েক বছর বিশ্বব্যাংকের নতুন শ্রেণিবিন্যাসে দক্ষিণ এশিয়ার অন্তর্ভুক্ত নয় পাকিস্তান মহাকাশ থেকেও দেখা যাচ্ছে হরমুজে ছড়িয়ে পড়া তেল হরমুজ প্রণালিতে একাধিক কন্টেইনার জাহাজে হামলা করলো ইরান
এইমাত্রপাওয়াঃ

ইতিহাসে প্রথম একদিনে দেড় হাজার মার্কিনির সাজা মওকুফ করলেন বাইডেন

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন একদিনেই ১৫শ’ জনের সাজা মওকুফ করেছেন। একদিনে এতোজনের সাজা মওকুফ করার ঘটনা যুক্তরাষ্ট্রের ইতিহাসে কোনো মার্কিন প্রেসিডেন্টের জন্য এটাই প্রথম।

গতকাল ১২ ডিসেম্বর, বৃহস্পতিবার হোয়াইট হাউসের এক বিবৃতিতে এ কথা জানিয়েছে বলে ‘দ্য নিউ ইয়র্ক টাইমস’-এর এক প্রতিবেদনে বলা হয়েছে।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, যাদের ক্ষমা করা হয়েছে তাদের মধ্যে একটি বড় অংশকে কাভিড-১৯ মহামারি চলাকালীন গৃহবন্দি করে রাখা হয়েছিল। এ ছাড়া ৩৯ জন মারিজুয়ানা মাদক গ্রহণের মতো অহিংস অপরাধের সাজা ভোগ করেছিলেন।

প্রেসিডেন্ট বাইডেনের ছেলে হান্টারকে ক্ষমা করার দুই সপ্তাহ পরে এই ঘোষণা দেওয়া হয়েছে। গত জুনে হান্টার বন্দুক রাখা এবং আয়ককর ফাঁকি দেওয়ার জন্য দোষী সাব্যস্ত হয়েছিলেন।

সেই সময় বাইডেনের এই সিদ্ধান্তের কঠোর সমালোচনা করেছিলেন রিপাবলিকান এবং ডেমোক্র্যাট উভয় দলের নেতারা। কারণ, বাইডেন বরাবরই বলেছিলেন তিনি তার ছেলেকে ক্ষমা করবেন না। কিন্তু শেষ পর্যন্ত প্রেসিডেন্টের বিশেষ ক্ষমতা আইন প্রয়োগ করে তিনি হান্টারকে ক্ষমা করেন। যাকে তিনি তার ‘মন পরিবর্তন’ করেছেন বলে উল্লেখ করেছেন।

হোয়াইট হাউসের বিবৃতিতে আরও বলা হয়েছে বাইডেনের এই ঘোষণায় পরিবার থেকে আলাদা হয়ে যাওয়ারদের পুনর্মিলন ঘটানো, সম্প্রদায়ের মধ্যে সৌহাদ্য বাড়ানো এবং বিচ্ছিন্নদের পরিবারে ফিরিয়ে আনার প্রতিশ্রুতির প্রতিনিধিত্ব করে।

আজকের বাংলা তারিখ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  


Our Like Page