October 2, 2026, 4:54 am
শিরোনামঃ
যশোরের কেশবপুর পৌর আওয়ামী লীগ নেতা ইকবাল আটক মাগুরায় আয়ুর্বেদিক কলেজে নানা অনিয়মের অভিযোগ ২০৩৪ সালের মধ্যে ১ ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়তে উৎপাদন বৃদ্ধির তাগিদ প্রধানমন্ত্রীর মিষ্টির পদত্যাগপত্র পেয়েছি ; আজ থেকেই কার্যকর : স্পিকার হাজার ৫৯২ জনবল নিয়ে হচ্ছে সাইবার পুলিশ ইউনিট ; থাকবে ক্রিপ্টো ও ডার্ক ওয়েব অ্যানালিস্ট : স্বরাষ্ট্রমন্ত্রী পদত্যাগ করলেও পরবর্তী নির্বাচনে অযোগ্য হবেন না মিষ্টি : অ্যাটর্নি জেনারেল সেপ্টেম্বরে রেমিট্যান্স এলো ৩৪ হাজার কোটি টাকা বরিশালে অবসরপ্রাপ্ত শিক্ষিকার হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার নারায়ণগঞ্জে স্ত্রীর সঙ্গে ঝগড়ার জেরে শ্বশুরবাড়িতেই আগুন দিলেন জামাতা গাজায় ইসরায়েলি হামলায় সাংবাদিকসহ ৮ জন নিহত
এইমাত্রপাওয়াঃ

যুক্তরাষ্ট্র ও পশ্চিমা মিত্ররা বিশ্বজুড়ে প্রকাশ্যে নির্যাতন চালাচ্ছে : রজার ওয়াটার্স

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : যুক্তরাষ্ট্র ও তার মিত্র সরকারগুলো বিশ্বজুড়ে নিপীড়িত মানুষের ওপর প্রকাশ্যে নির্যাতন চালাচ্ছে বলে মন্তব্য করেছেন ব্রিটিশ রক কিংবদন্তি ও পিঙ্ক ফ্লয়েডের অন্যতম প্রতিষ্ঠাতা রজার ওয়াটার্স। তিনি মনে করেন, পশ্চিমের ‘অপরাধী উন্মাদরা’ এমন একটি ভবিষ্যত আনতে চায়, যেখানে গণহত্যার অনুমতি দেওয়া হবে।

‘গোয়িং আন্ডারগ্রাউন্ড’ অনুষ্ঠানে দেওয়া এক সাক্ষাৎকারে ৮১ বছর বয়সী এই সঙ্গীতজ্ঞ মধ্যপ্রাচ্যে সহিংসতা বৃদ্ধি নিয়ে আলোচনা করতে গিয়ে এ কথা বলেন। তিনি ফিলিস্তিনিদের পক্ষে সমর্থন এবং ইসরায়েল ও তার সমর্থকদের সমালোচনার জন্য সুপরিচিত।

রজার ওয়াটার্স বলেন, আমরা সম্ভবত একটি সাম্রাজ্যের অবসান দেখছি। মুখোশ খুলে পড়েছে। আমরা পশ্চিমারা সারা বিশ্বের নিপীড়িত মানুষের প্রতি অসহনীয় বর্বর আচরণ করছি।

তিনি বলেন, আমরা জনগণ হিসেবে আমাদের সরকারের বর্বরতাকে ঘৃণা করি। এটি মানব জাতির আত্মার জন্য একটি অস্তিত্বের লড়াই।

তিনি বিশ্বাস করেন, ফিলিস্তিনিদের পক্ষে তার সঙ্গে কোটি কোটি সমমনা সমর্থক রয়েছে।

ওয়াটার্স চলতি মাসের শুরুতে সিরিয়ায় আসাদের পতনে উল্লাস করা অ্যাক্টিভিস্টদেরও উপহাস করেছেন। তিনি দাবি করেন, যুক্তরাষ্ট্র এক দশক ধরে সিরিয়ার তেল ‘চুরি’ করে আসছে।

পশ্চিমের নীতি সম্পর্কে তিনি বলেন, আমরা শক্তিশালী গুন্ডাদের একটি দল এবং আমরা চুরি করার মতো বিশ্বের সবকিছুই চুরি করতে যাচ্ছি।

আজকের বাংলা তারিখ

October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page