October 2, 2026, 2:33 am
শিরোনামঃ
যশোরের কেশবপুর পৌর আওয়ামী লীগ নেতা ইকবাল আটক মাগুরায় আয়ুর্বেদিক কলেজে নানা অনিয়মের অভিযোগ ২০৩৪ সালের মধ্যে ১ ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়তে উৎপাদন বৃদ্ধির তাগিদ প্রধানমন্ত্রীর মিষ্টির পদত্যাগপত্র পেয়েছি ; আজ থেকেই কার্যকর : স্পিকার হাজার ৫৯২ জনবল নিয়ে হচ্ছে সাইবার পুলিশ ইউনিট ; থাকবে ক্রিপ্টো ও ডার্ক ওয়েব অ্যানালিস্ট : স্বরাষ্ট্রমন্ত্রী পদত্যাগ করলেও পরবর্তী নির্বাচনে অযোগ্য হবেন না মিষ্টি : অ্যাটর্নি জেনারেল সেপ্টেম্বরে রেমিট্যান্স এলো ৩৪ হাজার কোটি টাকা বরিশালে অবসরপ্রাপ্ত শিক্ষিকার হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার নারায়ণগঞ্জে স্ত্রীর সঙ্গে ঝগড়ার জেরে শ্বশুরবাড়িতেই আগুন দিলেন জামাতা গাজায় ইসরায়েলি হামলায় সাংবাদিকসহ ৮ জন নিহত
এইমাত্রপাওয়াঃ

জার্মানিতে ক্রিসমাস মার্কেটে হামলায় সৌদি নাগরিক গ্রেপ্তার

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : জার্মানিতে ক্রিসমাসের মার্কেটে এক সৌদি নাগরিক গাড়ি উঠিয়ে দিলে দুইজন নিহত এবং আহত হয়েছে ৬৮ জন। গতকাল শুক্রবার স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ৭টায় জাক্সেন আনহাল্ট অঙ্গরাজ্যের মাগদেবুর্গের একটি ব্যস্ততম বাজারে এই হামলার ঘটনা ঘটে। এই সময় স্থানীয় লোকজন বড়দিনের জিনিস-পত্র কেনায় ব্যস্ত ছিল। পুলিশ ঘটনাস্থলের সামান্য দুরে গাড়ি থামিয়ে ওই সৌদি নাগরিককে আটক করে।

জার্মানির মাগদেবুর্গ থেকে এএফপি এই খবর জানিয়েছে।

মাগদেবুর্গ শহরটি বার্লিন থেকে ১শ’ ৩০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে অবস্থিত। নিহত দুইজনের মধ্যে একটি শিশুও ছিল।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, সন্ধ্যার সময় এলাকার ব্যস্ততম মার্কেটে পথচারীদের ওপর গাড়ি উঠিয়ে দেয় এক ব্যক্তি। এতে ঘটনাস্থলেই দুইজন প্রাণ হারান। আহত হয়েছেন বেশ কয়েকজন। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় মৃতের সংখ্যা বাড়তে পারে বলে কর্তৃপক্ষ আশঙ্কা করছে।

হামলার পরপরই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অভিযানে নামে এবং ঘটনাস্থল থেকে সামান্য দুরে গাড়ি থামিয়ে গাড়িসহ হামলাকারীকে আটক করে।

জানাগেছে, হামলাকারী একজন সৌদি নাগরিক। জার্মানির সংবাদমাধ্যম হামলাকারীর নাম তালেব এ (৫০) বলে জানিয়েছে। তিনি একজন চিকিৎসক। ২০০৬ সাল থেকে জার্মানির স্থানীয় একটি ক্লিনিকে মানসিক চিকিৎসক হিসেবে কর্মরত আছেন। কালো রংয়ের ‘বিএমডব্লিউ’ গাড়িটিতে তিনি একাই ছিলেন। পুলিশ তাকে পেছনে দুই হাত বেঁধে নিয়ে যায়।

এদিকে এই হামলার ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন জার্মান চ্যান্সেলর, দেশটির স্বরাষ্ট্র ও প্রতিরক্ষামন্ত্রীসহ অঙ্গরাজ্যেটির মিনিস্টার প্রেসিডেন্ট রাইনার হাজেলফ এবং রাজনৈতিক নেতৃবৃন্দ।

ঘামলার ঘটনায় এলাকাজুড়ে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। পুলিশ এলাকাটি ঘিরে রেখেছে। হামলায় প্রবাসী বাংলাদেশিদের কেউ হতাহত হননি বলে জানিয়েছেন কমিউনিটির নেতারা।

এরআগে ২০১৬ সালে তিউনিসিয়ার বংশোদ্ভূত এক রাজনৈতিক আশ্রয়প্রার্থী জার্মানির রাজধানী বার্লিনের একটি বড়দিনের মার্কেটে জনতার ভিড়ের মধ্যে লরি হামলা চালিয়ে কমপক্ষে ১২ জনকে হত্যা করে।

 

আজকের বাংলা তারিখ

October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page