October 18, 2026, 11:20 am
শিরোনামঃ
গাজায় ধ্বংসস্তূপ থেকে উদ্ধার ৭৫ মরদেহ ; একসঙ্গে জানাজা সৌদির পক্ষে ইয়েমেন যুদ্ধে নামছে আরব আমিরাত নতুন প্রতিরক্ষামন্ত্রী নিয়োগ দিলো ইরান প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মানোন্নয়নে সরকার ভাতা বাড়ানোর উদ্যোগ নেবে : প্রধানমন্ত্রী রাজনীতিবিদরা ইতিহাস লেখায় মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃত হয়েছে : স্পিকার ন্যায়বিচার নিশ্চিতে প্যারালিগ্যাল সেবাকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে হবে : আইনমন্ত্রী তালাক বন্ধ করেছে ফ্যামিলি কার্ড : চিফ হুইপ ঝিনাইদহে সুপারি পাড়া নিয়ে বিরোধে ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই নিহত ঝিনাইদহের মহেশপুরে অনলাইন জুয়া পরিচালনার অভিযোগে বাবা-ছেলে আটক রাঙ্গামাটির কাপ্তাই হ্রদে পাথর বাঁধা যুবকের মরদেহ উদ্ধার
এইমাত্রপাওয়াঃ

ইয়েমেনি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ভূপতিত করতে পারেনি ইসরাইলের সামরিক বাহিনী

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  কয়েক রকমের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা থেকে বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র ছোঁড়ার পরেও ইয়েমেনের হুথি আনসারুল্লাহ আন্দোলন সমর্থিত সামরিক বাহিনীর ছোঁড়া ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ভূপাতিত করতে পারেনি ইহুদিবাদী ইসরাইলের সামরিক বাহিনী।

গতকাল (শনিবার) সকালের দিকে ইসরাইলের রাজধানী তেল আবিবের মধ্যাঞ্চলের একটি খেলার মাঠে ওই ক্ষেপণাস্ত্র আঘাত হানে বলে টাইমস অব ইসরাইল জানিয়েছে। ইসরাইলের সামরিক বাহিনী বলছে, “ঘটনাটি আগাগোড়া তদন্ত করা হচ্ছে। তবে বিমান বাহিনী ও হোম ফ্রন্ট কমান্ডের প্রাথমিক তদন্তের পর ক্ষেপণাস্ত্র ভূপাতিত করা এবং আগাম সতর্কবার্তা নিয়ে তাদের কিছু সিদ্ধান্ত এরইমধ্যে বাস্তবায়ন করা হয়েছে।” দখলদার বাহিনী বলেছে, “যুদ্ধ পরিস্থিতির নিরাপত্তা বিবেচনা করে আকাশ প্রতিরক্ষা কার্যক্রম এবং সতর্কতা ব্যবস্থা সম্পর্কে আর কোনো বিস্তারিত তথ্য দেয়া যাবে না।”

ইহুদিবাদী সামরিক বাহিনীর প্রাথমিক তদন্ত রিপোর্ট অনুসারে, ইয়েমেন থেকে ছোঁড়া ক্ষেপণাস্ত্রটি ধ্বংস করার জন্য বিভিন্ন ধরনের ইন্টারসেপ্টর থেকে ক্ষেপণাস্ত্র ছোঁড়া হয়। এমনকি এই ক্ষেপণাস্ত্র ধ্বংস করার জন্য আকাশ এবং বায়ুমণ্ডল- দুই জায়গা থেকেই বাঁধা দেয়ার চেষ্টা করা হয় কিন্তু সমস্ত প্রচেষ্টা ব্যর্থ হয়েছে।

ইসরাইলের সামরিক বাহিনী কয়েক স্তরের প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করে থাকে। এর মধ্যে রয়েছে স্বল্প পাল্লার আয়রন ডোম, মধ্যম পাল্লার ডেভিড স্লিং এবং দীর্ঘ পাল্লার অ্যারো সিস্টেম। এরমধ্যে অ্যারো সিস্টেম বায়ুমণ্ডলের বাইরে থেকে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ধ্বংস করার কাজে ব্যবহার করা হয়। কিন্তু ইয়েমেনের এই ক্ষেপণাস্ত্র ভূপাতিত করতে সক্ষম হয়নি অ্যারো সিস্টেম। ইয়েমেনে সামরিক বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি জানিয়েছেন, তারা প্যালেস্টাইন-টু হাইপারসনিক বালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে গতকালের ওই হামলা চালিয়েছে।

 

 

আজকের বাংলা তারিখ

  • ১৮ই অক্টোবর, ২০২৬
  • ৩রা কার্তিক, ১৪৩৩
  • ৬ই জমাদিউল-আউয়াল, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page