September 7, 2026, 1:18 pm
শিরোনামঃ
সংঘাত ও প্রতিশোধ নয় বরং সহনশীল রাজনীতির দিকে দেশকে নিয়ে যেতে হবে : রাষ্ট্রপতি রোহিঙ্গা সংকট সমাধানে বাংলাদেশের পাশে থাকার আশ্বাস জাপানের একজন ডেপুটি ও দুজন সহকারী অ্যাটর্নি জেনারেলের পদত্যাগ এক উপজেলার সব ইউনিয়ন পরিষদের ভোট একসঙ্গে হবে : ইসি সচিব ‘রাজশাহীতে দেশবাসী তৈরি হও’ স্লোগানে যুবলীগের মিছিল যশোরে যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার সৌদি আরবে এক সপ্তাহে ১৪ হাজারের বেশি অভিবাসী আটক জ্বালানি তেল কিনতে মার্কিন নিষেধাজ্ঞার পর এবার রাশিয়ার তোপের মুখে ভারত  দক্ষিণ কোরিয়াকে ইরানের হুঁশিয়ারি ; যুক্তরাষ্ট্রের পাশে দাঁড়ালে কোনো ছাড় নয় দূষণমুক্ত নদী রেখে যেতে সবাইকে দায়িত্বশীল হতে হবে : প্রধানমন্ত্রী
এইমাত্রপাওয়াঃ

‘জনশক্তি’ নামে কোনো রাজনৈতিক দল গঠনের সিদ্ধান্ত হয়নি : জাতীয় নাগরিক কমিটি

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  বৈষম্যবিরোধী ছাত্রদের নেতৃত্বে গঠিত জাতীয় নাগরিক কমিটি এখনো কোনো রাজনৈতিক দল গঠন করেনি এবং ‘জনশক্তি’ নামে যে রাজনৈতিক দলের কথা বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনায় এসেছে, এর সঙ্গে জাতীয় নাগরিক কমিটির কোনো সম্পৃক্ততা নেই। এ বিষয়ে এখন পর্যন্ত কোনো আলোচনা হয়নি।

শনিবার (২১ ডিসেম্বর) জাতীয় নাগরিক কমিটির মুখপাত্র সামান্তা শারমিনের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, ‘জনশক্তি’ নামে যে রাজনৈতিক দলের কথা বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনায় এসেছে, এর সঙ্গে কোনো সম্পৃক্ততা নেই। এ বিষয়ে এখন পর্যন্ত কোনো আলোচনা হয়নি। এমন প্রচারণা জনমনে বিভ্রান্তির সৃষ্টি করেছে। আমরা নিশ্চিত করতে চাই যে, এ ধরনের কোনো নাম কিংবা সিদ্ধান্ত এখনো নেওয়া হয়নি। এ বিষয়ে সংশ্লিষ্ট সবাইকে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানাচ্ছি।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page