October 18, 2026, 11:32 am
শিরোনামঃ
চট্টগ্রামে যুবদল কর্মীকে প্রকাশ্যে গুলি করে হত্যা ; অস্ত্রসহ ৬ জন আটক গাজায় ধ্বংসস্তূপ থেকে উদ্ধার ৭৫ মরদেহ ; একসঙ্গে জানাজা সৌদির পক্ষে ইয়েমেন যুদ্ধে নামছে আরব আমিরাত নতুন প্রতিরক্ষামন্ত্রী নিয়োগ দিলো ইরান প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মানোন্নয়নে সরকার ভাতা বাড়ানোর উদ্যোগ নেবে : প্রধানমন্ত্রী রাজনীতিবিদরা ইতিহাস লেখায় মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃত হয়েছে : স্পিকার ন্যায়বিচার নিশ্চিতে প্যারালিগ্যাল সেবাকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে হবে : আইনমন্ত্রী তালাক বন্ধ করেছে ফ্যামিলি কার্ড : চিফ হুইপ ঝিনাইদহে সুপারি পাড়া নিয়ে বিরোধে ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই নিহত ঝিনাইদহের মহেশপুরে অনলাইন জুয়া পরিচালনার অভিযোগে বাবা-ছেলে আটক
এইমাত্রপাওয়াঃ

ড্রোন দিয়ে ইসরাইলের ২ সেনা ঘাঁটিতে আঘাত হানল ইয়েমেন ; আরও হামলা চালানোর ঘোষণা

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  গাজা উপত্যকায় ইহুদিবাদী বাহিনীর ভয়াবহ গণহত্যা ও অপরাধযজ্ঞের প্রতিবাদে ইসরাইলের একাধিক সামরিক অবস্থান লক্ষ্য করে বিস্ফোরকভর্তি ড্রোন দিয়ে হামলা চালিয়েছে ইয়েমেনের হুথি আনসারুল্লাহ আন্দোলন।

ইয়েমেনের সশস্ত্র বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি এক বিবৃতিতে এ খবর জানিয়ে বলেছেন, সোমবার তেল আবিব থেকে ৫০ কিলোমিটার দক্ষিণে অবস্থিত আশকেলন শহরের একটি সামরিক ঘাঁটিতে দূরপাল্লার ইয়াফা কামিকাজে ড্রোন দিয়ে হামলা চালানো হয়।

এছাড়া, খোদ রাজধানী তেল আবিবের একটি সামরিক লক্ষ্যবস্তুকে টার্গেট করে আরেকটি ড্রোন হামলা চালানো হয়েছে বলেও জানান সারি।

তিনি বলেন, এখন ইসরাইলবিরোধী যুদ্ধের পঞ্চম পর্যায় চলছে এবং এ পর্যায়ে সোমবারের দুই হামলা চালানো হয়েছে। এসব হামলায় পূর্বনির্ধারিত লক্ষ্য বাস্তবায়িত হয়েছে বলেও তিনি জানান।

ইয়েমেনের এই সেনা মুখপাত্র বলেন, তার বাহিনী এ ধরনের অভিযান চালিয়ে যাবে এবং ইসরাইলের সকল সামরিক ঘাঁটিতে আঘাত হানবে। গাজায় ইহুদিবাদী আগ্রাসন পুরোপুরি বন্ধ এবং উপত্যকার ওপর থেকে নিষেধাজ্ঞা সম্পূর্ণ তুলে না নেয়া পর্যন্ত এ ধরনের অভিযান চলতে থাকবে বলেও তিনি জানান।

ইয়েমেন থেকে নিক্ষিপ্ত একটি হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তেল আবিবের নিকটবর্তী জাফা এলাকায় আঘাত করার দু’দিন পর নতুন করে হামলা চালানোর খবর দিলেন ইয়াহিয়া সারি। ওই ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত ২০ ইসরাইলি আহত হয়েছিল।

আজকের বাংলা তারিখ

  • ১৮ই অক্টোবর, ২০২৬
  • ৩রা কার্তিক, ১৪৩৩
  • ৬ই জমাদিউল-আউয়াল, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page