March 5, 2026, 9:50 am
শিরোনামঃ
১০ মার্চ ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ফ্যামিলি কার্ডসহ সরকার গৃহীত জনকল্যাণমুখী পদক্ষেপের প্রতিফলন থাকবে রাষ্ট্রপতির ভাষণে : তথ্যমন্ত্রী ঈদের ছুটি ১৮ মার্চ পর্যন্ত করার সিদ্ধান্ত নিয়েছে সরকার মার্কিন সহকারী মন্ত্রীর সঙ্গে বিএনপির প্রতিনিধি দলের বৈঠক ফরিদপুরে মাদক সংক্রান্ত বিরোধের জেরে এক ব্যক্তিকে গলা ও রগ কেটে হত্যার চেষ্টা নারায়ণগঞ্জে ফতুল্লায় ন্যাড়া বাহিনীর প্রধান কিলার বাবুকে ছুরিকাঘাতে হত্যা খুলনায় শ্রমিক নেতাকে গুলি করে হত্যা ইরান ইস্যুতে সৌদি-মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর আলোচনা পাকিস্তানের বিরুদ্ধে আফগানদের বিক্ষোভ খামেনির রাষ্ট্রীয় জানাজা স্থগিত
এইমাত্রপাওয়াঃ

গাজায় ৫ সাংবাদিককে হত্যা করল বর্বর ইসরাইলী বাহিনী ; আহত আরও বেশ কয়েক জন

অনলাইন সীমান্তবাণী ডেস্ক ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার মধ্যাঞ্চলের আল-আওদা হাসপাতালের সামনে পাঁচজন সাংবাদিককে শহীদ করেছে ইহুদিবাদী ইসরাইল। আজ (বৃহস্পতিবার) সকালের এই হামলায় পাঁচ সাংবাদিকের পাশাপাশি আরো কয়েক ব্যক্তি হতাহত হয়েছেন।

ইরানের প্রেস টিভি জানিয়েছে, আল-কুদস আল-ইয়ায়ুম টেলিভিশন চ্যানেলে কাজ করা এই পাঁচ সাংবাদিককে নিয়ে একটি গাড়ি আল-আওদা হাসপাতালের সামনে দিয়ে যাওয়ার সময় তার ওপরে যুদ্ধবিমান থেকে হামলা চালায় দখলদার বাহিনী।

সাংবাদিকদের বহনকারী গাড়িতে টেলিভিশনের ব্র্যান্ডিং থাকা সত্বেও তাতে হামলা চালায় ইসরাইল। আল-আওদা হাসপাতাল এবং নুসাইরাত শরণার্থী শিবিরের পরিস্থিতি নিয়ে রিপোর্ট করার জন্য এসব সাংবাদিক কাজ করছিলেন।

এর আগে আজ সকালে ইহুদিবাদী ইসরাইল গাজা শহরের আল-যাইতুন এলাকায় বিমান হামলা চালিয়ে অন্তত ৫ ফিলিস্তিনিকে শহীদ করে। ওই হামলায় আরো ৩০ জন আহত হন। বিধ্বস্ত ভবনের নিচেই অনেকে চাপা পড়ার কারণে মৃতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

এদিকে, গাজার শেখ রাদোয়ান এলাকার একটি আবাসিক ভবনে ইহুদিবাদী ইসরাইলের আরেক হামলায় অন্তত ১০ ফিলিস্তিনি শহীদ হয়েছেন।

অবরুদ্ধ গাজা উপত্যকায় ইহুদিবাদী ইসরাইল ১৪ মাসের বেশি সময় ধরে লাগাতার বর্বরতা চালিয়ে গেলেও আন্তর্জাতিক সম্প্রদায় মূলত নীরব রয়েছে। এই সুযোগে ইসরাইল তার বর্বরতা অব্যাহত রেখেছে এবং এক্ষেত্রে সমস্ত সীমা লঙ্ঘন করেছে।

আজকের বাংলা তারিখ

March ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Feb    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  


Our Like Page