August 12, 2026, 5:22 am
শিরোনামঃ
মাগুরায় আমুড়িয়া-পূর্বপাড়া মাঠ সড়কে সাবগ্রেডের কাজ চলমান প্রধানমন্ত্রীর সঙ্গে ভিসার এশিয়া প্যাসিফিক অঞ্চলের প্রেসিডেন্টের সৌজন্য সাক্ষাৎ সংসদে রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতিমূলক সভা শুরু ‘র’ প্রধানের ঢাকা সফর স্বাভাবিক কার্যক্রমের অংশ : তথ্য উপদেষ্টা কক্সবাজারের টেকনাফে ৪ অস্ত্র ও ৭৯ রাউন্ড গুলিসহ শীর্ষ সন্ত্রাসী নাহিদ আটক শরীয়তপুরে আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ, ককটেল বিস্ফোরণে ১ জন নিহত খাবারের ট্রাকে লুকিয়ে সামরিক বিমানে তুরস্ক ছাড়েন ট্রাম্প ভবিষ্যৎ চুক্তির উদ্দেশ্যে ১৭০০ ফিলিস্তিনির মরদেহ আটকে রেখেছে ইসরায়েল নতুন মক্কা প্রতিরক্ষা চুক্তি নিয়ে উদ্বিগ্ন নয় ইরান মানুষের অধিকার প্রতিষ্ঠাই ছিল ৭১ ও ২৪-এর শহীদদের লক্ষ্য : প্রধানমন্ত্রী
এইমাত্রপাওয়াঃ

ইয়েমেনের বেসামরিক স্থাপনায় ইসরাইলি বিমান হামলা জাতিসংঘ মহাসচিবের উদ্বেগ প্রকাশ

অনলাইন সীমান্তবাণী ডেস্ক ইয়েমেনের বেসামরিক স্থাপনাগুলোতে ইহুদিবাদী ইসরাইলের বিমান হামলাকে ‘উদ্বেগজনক’ আখ্যায়িত করেছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। তিনি সকল পক্ষকে ধৈর্য ধরার আহ্বান জানিয়ে বলেন, পশ্চিম এশিয়া অঞ্চলে সব ধরনের সামরিক তৎপরতা বন্ধ করতে হবে।

গুতেরেসের উপ মুখপাত্র স্টেফানি ট্রাম্বলি এক বিবৃতিতে জাতিসংঘ মহাসচিবের এ উদ্বেগের কথা জানিয়েছেন। তিনি বলেছেন, ইয়েমেন ও ইসরাইলের মধ্যে সংঘর্ষের তীব্রতা বেড়ে যাওয়ার নিন্দা জানিয়েছেন গুতেরেস।

ট্রাম্বলি বলেন, সানা আন্তর্জাতিক বিমানবন্দর, লোহিত সাগরের বন্দরগুলো এবং ইয়েমেনের বিদ্যুৎ উৎপাদন ও সঞ্চালন ব্যবস্থার ওপর ইসরাইলি বিমান হামলা ‘চরম উদ্বেগ’ তৈরি করেছে।

ইয়েমেনে বৃহস্পতিবারের ইসরাইলি বিমান হামলায় অন্তত তিন জন নিহত ও ১৪ জন আহত হওয়ার কথা উল্লেখ করে বিবৃতিতে বলা হয়, সানা বিমানবন্দরে বৃহস্পতিবারের ইসরাইলি বিমান হামলায় জাতিসংঘের একজন কর্মী আহত হয়েছেন।  ট্রাম্বলি আরো বলেন, যুদ্ধের সময় সকল পক্ষকে বেসামরিক নাগরিক ও স্থাপনা এড়িয়ে চলতে হবে।

জাতিসংঘ মহাসচিব বলেন, যখন ইয়েমেনের লাখ লাখ মানুষের জরুরি খাদ্য সহায়তা প্রয়োজন তখন দেশটিতে এ ধরনের হামলায় পরিস্থিতির ভয়াবহতা ব্যাপকভাবে বেড়ে যাবে। এ কারণে তিনি সব পক্ষকে ধৈর্য ধরার আহ্বান জানিয়েছেন।

আজকের বাংলা তারিখ

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  


Our Like Page