November 27, 2026, 4:17 pm
শিরোনামঃ
যশোরের শার্শায় আওয়ামী লীগের সাবেক ওয়ার্ড সভাপতি আটক যশোরের বেনাপোল চেকপোস্ট দিয়ে ভারত থেকে ট্রাভেল পারমিটে ফিরলেন ৮ বাংলাদেশি যাশোরের বেনাপোল সীমান্তে ভারতীয় উইনিক্স সিরাপসহ ১ জন যুবক আটক প্রধানমন্ত্রীর নির্দেশনায় কমলো হজের বিমানভাড়া ; ভাতা পাবেন ইমাম-মুয়াজ্জিনরা ১৭ বছরে ক্ষতিগ্রস্তদের মাসিক ভাতা দিতে অধিদপ্তর খোলা হবে : মুক্তিযুদ্ধ মন্ত্রী গঙ্গা চুক্তি নিয়ে ভারতকে দুবার চিঠি দিলেও তারা উত্তর দেয়নি : পানিসম্পদমন্ত্রী ঢাকা-গোপালগঞ্জসহ ছয় জেলায় ১১৩ প্লাটুন বিজিবি মোতায়েন গোপালগঞ্জে প্রায় ২ লাখ বিকাশ ও নগদ অ্যাকাউন্ট বন্ধ বরিশালে মাকে পিটিয়ে হত্যার অভিযোগে ছেলে আটক ইউরোপে আঘাত হানতে সক্ষম ইরানের ক্ষেপণাস্ত্র ; ‘পারমাণবিক ধ্বংসযজ্ঞের’ হুঁশিয়ারি ট্রাম্পের
এইমাত্রপাওয়াঃ

মিয়ানমারের দক্ষিণাঞ্চলে বিপুল পরিমাণ মাদকদ্রব্য জব্দ

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : মিয়ানমার কর্তৃপক্ষ দক্ষিণ মিয়ানমারের বাগো অঞ্চলে ৫.২৩ মিলিয়ন উদ্দীপক ট্যাবলেট, ১৭০ কেজি আইসিই (মেথামফেটামিন) ও ২.৬ কেজি ‘হ্যাপি ওয়াটার’ ড্রাগ জব্দ করেছে। রাষ্ট্রীয় দৈনিক পত্রিকা মিরর শনিবার এ কথা জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়, গোপন তথ্যের ভিত্তিতে মাদকবিরোধী পুলিশ ২০ ডিসেম্বর বাগো অঞ্চলের বাগো শহরে একটি গাড়ি তল্লাশি করে এসব মাদকদ্রব্য উদ্ধার করে। গাড়িতে সেগুলো একটি লোহার বাক্সে লুকিয়ে রাখা হয়েছিল। পরে তা বাজেয়াপ্ত করা হয়।

ইয়াঙ্গুন থেকে বার্তা সংস্থা এএফপি এ কথা জানিয়েছে।

জব্দকৃত মাদকদ্রব্যের মূল্য প্রায় ১৪.১ বিলিয়ন কিয়াট (প্রায় ৬.৭১ মিলিয়ন মার্কিন ডলার)। এ ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে চার জনকে গ্রেপ্তার করা হয়েছে।

তদন্তে দেখা গেছে, মাদকদ্রব্যগুলো দক্ষিণাঞ্চলীয় শান রাজ্য থেকে এনে ইয়াঙ্গুন অঞ্চল, রাখাইন রাজ্য ও কায়িন রাজ্যে পাঠানো হচ্ছিল।

সন্দেহভাজনদের বিরুদ্ধে দেশের আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। ঘটনাটির তদন্ত চলছে।

 

আজকের বাংলা তারিখ

  • ২৭শে নভেম্বর, ২০২৬
  • ১৩ই অগ্রহায়ণ, ১৪৩৩
  • ১৬ই জমাদিউস-সানি, ১৪৪৮


Our Like Page