April 22, 2026, 7:06 am
শিরোনামঃ
সংবাদপত্রের স্বাধীনতার প্রতি সরকারের দৃঢ় অবস্থান ব্যক্ত করলেন প্রধানমন্ত্রী সরকার আম রপ্তানি সম্প্রসারণে বিশেষ গুরুত্ব দিচ্ছে : অর্থমন্ত্রী খাদ্যমূল্যের ওপর জ্বালানির মূল্যবৃদ্ধির প্রভাব পড়বে না : বাণিজ্যমন্ত্রী সরকারি চূড়ান্ত সিদ্ধান্ত না আসা পর্যন্ত গণপরিবহনে অতিরিক্ত ভাড়া নেওয়া নিষেধ নারায়ণগ‌ঞ্জে ঘাটের ইজারা নিয়ে বিএনপি-এনসিপির সংঘর্ষে ৫ জন আহত কুষ্টিয়ায় এসএসসি পরীক্ষায় গত বছরের প্রশ্ন ; কেন্দ্র সচিবসহ ৩ জনকে অব্যাহতি ইসরায়েলি সেনাবাহিনী হলো বিশ্বের সবচেয়ে নিকৃষ্ট ও নীতিহীন বাহিনী : জাতিসংঘের বিশেষ দূত ট্রাম্পকে আক্রমণাত্মক ভাষা ব্যবহারে সতর্ক করলো পাকিস্তান চুক্তি না হওয়া পর্যন্ত ইরানের ওপর হরমুজ অবরোধ তুলবে না যুক্তরাষ্ট্র : ট্রাম্প জনগণ হারানো গণতান্ত্রিক অধিকার ফিরে পেয়েছে : প্রধানমন্ত্রী
এইমাত্রপাওয়াঃ

দেশীয় ক্ষেপণাস্ত্র দিয়ে মার্কিন এমকিউ-৯ রিপার ড্রোন ভূপতিত করলো ইয়েমেন

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ইয়েমেনের হুথি আনসারুল্লাহ আন্দোলন সমর্থিত সামরিক বাহিনী সফলভাবে একটি মার্কিন এমকিউ-৯ রিপার ড্রোন ভূপাতিত করেছে। গতকাল (শনিবার) ইয়েমেনের সামরিক বাহিনী প্রকাশিত এক বিবৃতিতে এই ঘোষণা দেয়া হয়েছে।

বিবৃতিতে বলা হয়, মার্কিন ড্রোনটি ইয়েমেনের মধ্যাঞ্চলীয় আল-বাইদা প্রদেশের আকাশে শত্রুতামূলক মিশন পরিচালনা করছিল। এ সময় ইয়েমেনের সামরিক বাহিনী তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করে দেশীয় প্রযুক্তিতে তৈরি ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র দিয়ে ড্রোনটি ভূপাতিত করে।

ইহুদিবাদী ইসরাইলের বিরুদ্ধে অভিযান শুরু করার পর থেকে এ পর্যন্ত ইয়েমেনের সামরিক বাহিনী ১৩টি মার্কিন এমকিউ-৯ রিপার ড্রোন ভূপাতিত করল।

তিন কোটি ডলার মূল্যের এই ড্রোন পঞ্চাশ হাজার ফুট উচ্চতায় একটানা ২৪ ঘন্টা উড়তে পারে। কয়েক বছর ধরে মার্কিন সামরিক বাহিনী এবং কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিআইএ ইয়েমেনের ওপর এই ড্রোন পরিচালনা করে থাকে।

 

আজকের বাংলা তারিখ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  


Our Like Page