August 12, 2026, 3:07 pm
শিরোনামঃ
আওয়ামী লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা তোলার খবরটি গুজব : তথ্যমন্ত্রী ভারত থেকে দেশে আসছে ১৯টি নতুন রেলবগি বাংলাদেশ ভ্রমণে উচ্চমাত্রার সতর্কতা জারি করল কানাডা সিলেটে বাসা থেকে স্বামী-স্ত্রীসহ তিনজনের গলাকাটা লাশ উদ্ধার গাজীপুরে মানসিক ভারসাম্যহীন তরুণীর মরদেহ উদ্ধার মার্কিন বিমানবাহী রণতরিতে নিজেদের মধ্যে সংঘর্ষে ৭ জন নিহত যুক্তরাষ্ট্রের কাছে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধের আবেদন জানালেন জেলেনস্ক মার্কিন বাহিনী আমাদের ধারণার চেয়েও দুর্বল : আইআরজিসি মাগুরায় আমুড়িয়া-পূর্বপাড়া মাঠ সড়কে সাবগ্রেডের কাজ চলমান প্রধানমন্ত্রীর সঙ্গে ভিসার এশিয়া প্যাসিফিক অঞ্চলের প্রেসিডেন্টের সৌজন্য সাক্ষাৎ
এইমাত্রপাওয়াঃ

আত্মঘাতী সন্ত্রাসী হামলায় ইরানের গোয়েন্দা পুলিশ প্রধান নিহত

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  ইসলামী প্রজাতন্ত্র ইরানের একজন শীর্ষ পর্যায়ে গোয়েন্দা পুলিশ সন্ত্রাসীদের আত্মঘাতী হামলায় নিহত হয়েছেন। গতকাল (শনিবার) সন্ধ্যায় দক্ষিণাঞ্চলীয় হরমুজগান প্রদেশের বন্দর লেঙ্গের গোয়েন্দা পুলিশের প্রধান মুজতবা শাহিদী সন্ত্রাসীদের আত্মঘাতী হামলার শিকার হন।

গাড়ি চালিয়ে যাওয়ার সময় এক ব্যক্তি তার গাড়ির দিকে এগিয়ে আসতে থাকলে তিনি গাড়ি থামান এবং বের হয়ে আসেন। এ সময় হামলাকারী তার কাছে গিয়ে বিস্ফোরণ ঘটায় এবং প্রচণ্ড বিস্ফোরণে শাহিদি মারাত্মক আহত হন।

গণমাধ্যমের খবর বলছে, তিনি মাথা, মুখমণ্ডল, ঘাড় এবং বুকে মারাত্মকভাবে আঘাতপ্রাপ্ত হন। ভয়াবহ আহত অবস্থায় তাকে হাসপাতালে নেয়া হলে সেখানে তিনি মৃত্যবরণ করেন।

আত্মঘাতী হামলায় তার সঙ্গী এবং বন্দর লেঙ্গের গোয়েন্দা পুলিশের উপপ্রধানও মারাত্মক আহত হয়েছেন। বর্তমানে তিনি হাসপাতালে রয়েছেন। বিস্ফোরণে হামলাকারীও মারা গেছে। কোনো ব্যক্তি বা গোষ্ঠী এই হামলার দায়িত্ব স্বীকার করেনি।

গত অক্টোবর মাসে পাকিস্তান সীমান্তবর্তী ইরানের সিস্তান-বালুচিস্তান প্রদেশে সন্ত্রাসীদের হামলায় ইরানের ১০ জন সীমান্তরক্ষী শহীদ হন। পাকিস্তানে তৎপর সন্ত্রাসী গোষ্ঠী জয়শুল আদল এই হামলার দায়িত্ব স্বীকার করে। ইরানে এই গোষ্ঠীকে ‘জয়শুল জুলুম’ বলা হয়।

 

আজকের বাংলা তারিখ

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  


Our Like Page