April 22, 2026, 6:40 am
শিরোনামঃ
সংবাদপত্রের স্বাধীনতার প্রতি সরকারের দৃঢ় অবস্থান ব্যক্ত করলেন প্রধানমন্ত্রী সরকার আম রপ্তানি সম্প্রসারণে বিশেষ গুরুত্ব দিচ্ছে : অর্থমন্ত্রী খাদ্যমূল্যের ওপর জ্বালানির মূল্যবৃদ্ধির প্রভাব পড়বে না : বাণিজ্যমন্ত্রী সরকারি চূড়ান্ত সিদ্ধান্ত না আসা পর্যন্ত গণপরিবহনে অতিরিক্ত ভাড়া নেওয়া নিষেধ নারায়ণগ‌ঞ্জে ঘাটের ইজারা নিয়ে বিএনপি-এনসিপির সংঘর্ষে ৫ জন আহত কুষ্টিয়ায় এসএসসি পরীক্ষায় গত বছরের প্রশ্ন ; কেন্দ্র সচিবসহ ৩ জনকে অব্যাহতি ইসরায়েলি সেনাবাহিনী হলো বিশ্বের সবচেয়ে নিকৃষ্ট ও নীতিহীন বাহিনী : জাতিসংঘের বিশেষ দূত ট্রাম্পকে আক্রমণাত্মক ভাষা ব্যবহারে সতর্ক করলো পাকিস্তান চুক্তি না হওয়া পর্যন্ত ইরানের ওপর হরমুজ অবরোধ তুলবে না যুক্তরাষ্ট্র : ট্রাম্প জনগণ হারানো গণতান্ত্রিক অধিকার ফিরে পেয়েছে : প্রধানমন্ত্রী
এইমাত্রপাওয়াঃ

অক্টোবর থেকে এ পর্যন্ত উত্তর গজায় ৪০ দখলদার সেনা নিহত ; ইসরাইলি আর্মি রেডিওর স্বীকারোক্তি

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ইহুদিবাদী ইসরাইলের দখলদার সেনাদের বিরুদ্ধে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার প্রতিরোধ যোদ্ধারা অভিযান অব্যাহত রেখেছে। গাজা থেকে প্রতিরোধ যোদ্ধারা এখনো ইসরাইলকে লক্ষ্য করে রকেট ছুঁড়ছে এবং গত রোববার সেদরত শহর লক্ষ্য করে হামাস যোদ্ধারা অন্তত ৫টি রকেট ছোঁড়ে।

এদিকে, ইসরাইলের আর্মি রেডিও স্বীকার করেছে যে, গত অক্টোবর থেকে উত্তর গাজার জাবালিয়া শরণার্থী শিবির এলাকায় দখলদার সেনারা আগ্রাসন শুরু করার পর এ পর্যন্ত প্রতিরোধ যোদ্ধাদের হাতে অন্তত ৪০ জন সেনা নিহত হয়েছে।

এ সময় ইহুদিবাদী ইসরাইলের ৫,৫৪১ জন সেনা আহত হয়। চলমান গাজা আগ্রাসনে ইহুদিবাদী ইসরাইল সবচেয়ে বেশি সেনা হারাচ্ছে বলে ইসরাইলের ভেতরে অভিযোগ উঠেছে।

ইসরাইলি সামরিক বাহিনীর দাবি ও তথ্য অনুসারে, গাজা যুদ্ধ শুরুর পর থেকে এ পর্যন্ত ৮২৪ জন ইসরাইল সেনা নিহত হয়েছে। এরমধ্যে গাজা উপত্যকা, পশ্চিম তীর এবং লেবাননে নিহত সেনারা অন্তর্ভুক্ত রয়েছে। তবে ফিলিস্তিনি এবং হিজবুল্লাহ যোদ্ধারা নিহত ইসরাইলি সেনার সংখ্যা এর চেয়ে অনেক বেশি বলে নিশ্চিত করেছে।

আজকের বাংলা তারিখ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  


Our Like Page