October 11, 2026, 5:15 pm
শিরোনামঃ
কন্যাশিশুর শিক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করতে সরকার কর্মপরিকল্পনা নিয়ে এগিয়ে যাচ্ছে : প্রধানমন্ত্রী রোহিঙ্গা প্রত্যাবাসনে আঞ্চলিক জোট ও সমন্বিত কূটনীতিতে জোর দিচ্ছে বাংলাদেশ : স্বরাষ্ট্রমন্ত্রী শুধুমাত্র ব্যবসার প্রয়োজনে স্ত্রীর কাছে টাকা চাইলে তা ‘যৌতুক’ নয় : হাইকোর্ট মাদ্রাসাগুলোতে সৌরবিদ্যুৎ স্থাপনে নির্দেশ ; সাহায্য করবে সরকার যশোরে চুরির অভিযোগে গণপিটুনিতে ১ জন নিহত নারায়ণগঞ্জে বস্তাবন্দি অজ্ঞাত তরুণীর মরদেহ উদ্ধার মার্কিন হুমকির মধ্যে অস্ত্রভাণ্ডার পুনর্গঠন করছে ইরান ; ক্ষেপণাস্ত্র দিচ্ছে রাশিয়া প্রশান্ত মহাসাগরের নাম ‘ট্রাম্প মহাসাগর’ রাখার প্রস্তাব করলেন ডোনাল্ড ট্রাম্প লড়াই চলবে ; মোদি সরকারের পতন শিগগিরই : ককরোচ জনতা পার্টি বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদন প্রকল্প বাস্তবায়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর
এইমাত্রপাওয়াঃ

মাগুরায় অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কল্যাণ সমিতির পেনশনভোগী সদস্যদের চেক বিতরণ ও বার্ষিক সাধারণ সভা 

ফারুক আহমেদ, মাগুরা জেলা প্রতিনিধি : বাংলাদেশ অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কল্যাণ সমিতি মাগুরা জেলা শাখার পেনশনভোগী সদস্যদের মধ্যে “এককালীন অনুদান, শিক্ষাবৃত্তি, জরুরী ও জটিল রোগের চিকিৎসা সহায়তার চেক বিতরণ অনুষ্ঠান ও বার্ষিক সাধারণ সভা-২০২৪ অনুষ্ঠিত হয়। স্থান: জেলা অডিটোরিয়াম, মাগুরা। সোমবার ৩০ ডিসেম্বর সকাল ১০ টার সময় বাংলাদেশ অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কল্যাণ সমিতি, মাগুরা জেলা শাখা এর আয়োজনে সাধারণ সভা করা হয়।
অধ্যক্ষ (অবঃ) ও চেয়ারম্যান, বাংলাদেশ অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কল্যাণ সমিতি মাগুরা জেলা শাখা প্রফেসর মো: মাহফুজুর রহমান খান এর সভাপতিত্বে ও  কোষাধ্যক্ষ মোঃ ফারুক রেজা এর সঞ্চালনায় ও উপস্থাপনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোঃ রোকুনুজ্জামান।
পবিত্র কুরআন শরীফ তেলওয়াত করেন, সদস্য মেসবার রহমান, গীতা পাঠ করেন গগন চন্দ্র সরকার।
শুভেচ্ছা বক্তব্য রাখেন, সাধারণ সম্পাদক মোঃ আব্দুল মাজেদ। এছাড়াও উপস্থিত ছিলেন, বাংলাদেশ অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কল্যাণ সমিতির মাগুরা জেলা শাখার চেয়ারম্যান অধ্যাপক মোঃ মাহফুজুর রহমান খান, ভাইস চেয়ারম্যান আবু মোঃ ফিরোজ, ভাইস চেয়ারম্যান মোঃ গোলাম কুদ্দুস বিশ্বাস, সাধারণ সম্পাদক আব্দুল মাজেদ, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আশেক- ই- ইলাহী, কোষাধ্যক্ষ মোহাম্মদ ফারুক রেজা, যুগ্নু কোষাধ্যক্ষ মোঃ মাসুদুর রহমান, নির্বাহী সদস্য মোঃ অতাউর রহমান, সিরাজুল ইসলাম, আব্দুর রউফ, মোকাররম হোসেন, গগন চন্দ্র সরকার, জাহাঙ্গীর আলম, শেখ মোঃ মেসফর রহমান, মমতাজ শিরিন, জমির হোসেন মিয়া, খলিলুর রহমান সহ প্রমুখ।
প্রধান অতিথি অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ রোকনুজ্জামান ১৫ জন সদস্যদের মধ্যে শিক্ষাবৃত্তি ১ লাখ ৬০ হাজার টাকা, ৩৯ জনকে এককালীন অনুদান ৩ লাখ ১২ হাজার টাকা, ৩৬ জনকে জরুরি চিকিৎসার জন্য ৪ লাখ ৩০ হাজার টাকা, জটিল চিকিৎসার জন্য ৩ জনকে ৭০ হাজার টাকার চেক বিতরণ করেন।
সাধারণ সভায় বক্তারা বলেন, আমরা আমাদের সদস্য বৃন্দ যারা চির বিদায় নিয়েছেন সে সকল সদস্যকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করি এবং পরম করুণাময় আল্লাহর নিকট তাদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করি। ২০২৪ সালের জুলাই-আগস্ট মাসের ছাত্রদের বৈষম্য আন্দোলন ও আপামর জনসাধারণের আন্দোলনের ফলে স্বৈরাচার শাসকের নিকট থেকে দেশ মুক্ত করার জন্য যে সকল ছাত্র ও আপামর সাধারণ জনগণ আত্মাহুতি দিয়েছেন তাদের বিদেহী আত্মার জন্য মহান আল্লাহর নিকট মাগফিরাত কামনা করি এবং যারা ঐ আন্দোলনে গুরুতর আহত হয়ে দুর্বিষহ জীবনযাপন করছেন তাদের সুস্থতার জন্য দোয়া করি। নানা প্রতিকূলতা ও প্রাকৃতিক দুর্যোগের মধ্যে আমরা ২০২৪ সাল অতিক্রম করেছি। এতদ:সত্ত্বেও আমরা ২০২৪ সালের বার্ষিক প্রতিবেদন প্রেস করার সুযোগ পাওয়ার জন্য মহান আল্লাহর নিকট কৃতজ্ঞতা প্রকাশ করছি। আশা করি আগত নতুন বছর আমাদের সকলের জীবনে বয়ে আনবে অনাবিল সুখ, শান্তি, সুস্বাস্থ্য ও সমৃদ্ধি।

আজকের বাংলা তারিখ

  • ১১ই অক্টোবর, ২০২৬
  • ২৬শে আশ্বিন, ১৪৩৩
  • ২৯শে রবিউস-সানি, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page