April 23, 2026, 6:28 pm
শিরোনামঃ
প্রধানমন্ত্রীর নির্দেশনায় ঢাকা থেকে জরুরি সহায়তা যাচ্ছে ইরানে  জ্বালানি সংকট মোকাবিলায় ১০ সদস্যের যৌথ কমিটি গঠনের প্রস্তাব করলেন প্রধানমন্ত্রী শিক্ষাখাতে অনিয়মের বিরুদ্ধে সরকার ব্যবস্থা গ্রহণ করেছে : শিক্ষামন্ত্রী ঢাকা ও চট্টগ্রাম মহানগরে এবং আন্তঃজেলা বাসের ভাড়া প্রতি কিলোমিটারে ১১ পয়সা বাড়ানো হয়েছে : সড়ক ও সেতু মন্ত্রী জামালপুরে অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু ঝিনাইদহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে ১ জন নিহত ইরান-ইসরায়েল যুদ্ধ ইউরোপকে দুর্বল করছে : তুরস্কের প্রেসিডেন্ট যুদ্ধবিরতির মধ্যেই অত্যাধুনিক অস্ত্র-গোলাবারুদ কিনছে ইসরায়েল ভোট জালিয়াতি ও সহিংসতার অভিযোগে উত্তপ্ত পশ্চিমবঙ্গের নির্বাচন ভারতের মানুষ কেবল সন্তান জন্ম দিতে যুক্তরাষ্ট্রে আসে : ট্রাম্প
এইমাত্রপাওয়াঃ

মালয়েশিয়ায় বাংলাদেশিসহ ১৭ জন অবৈধ অভিবাসী গ্রেপ্তার

অনলাইন সীমান্তবাণী ডেস্ক মালয়েশিয়ায় রাজধানী কুয়ালালামপুরে বাংলাদেশিসহ ১৭ অবৈধ অভিবাসীকে গ্রেপ্তার করেছে ইমিগ্রেশন বিভাগ। ইমিগ্রেশনের এক বিবৃতিতে বলা হয়, রাজধানী কুয়ালালামপুরের ব্যস্ততম এলাকা বুকিত বিনতাংয়ের জালান বেরাঙ্গনে ১৭ অবৈধ অভিবাসীকে গ্রেপ্তার করা হয়েছে।

সোমবার (৩০ ডিসেম্বর) কুয়ালালামপুরের ইমিগ্রেশন ডিপার্টমেন্টর পরিচালক ওয়ান মোহাম্মদ সাউপি ওয়ান ইউসুফ বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেছেন, কেএল স্ট্রাইক ফোর্স (জিম) টিম এবং কুয়ালালামপুর সিটি হল (ডিবিকেএল) স্থানীয় সময় দুপুর ১টায় অভিযান চালিয়ে ইমিগ্রেশন অ্যাক্টের ধারা ৬(১)(সি) এবং ইমিগ্রেশন রেগুলেশন ১৯৬৩-এর রেগুলেশন ৩৯(বি) অনুসারে মোট ১৭ জন অবৈধ অভিবাসীকে গ্রেফতার করে, যার মধ্যে ১৫ জন মায়ানমার এবং দুইজন বাংলাদেশি নাগরিক। যাদের বয়স ২০ থেকে ৩০ বছরের মধ্যে।

তিনি বলেন, অভিযানের আগে, এক মিনিট ৩৮ সেকেন্ডের একটি ভিডিও ক্লিপ সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছিল যা জনসাধারণের জায়গায় বিদেশিরা অবৈধভাবে পার্কিং চার্জ আদায় করছে।

তিনি আরও বলেন, অভিবাসন বিভাগ ভাইরাল ভিডিওটির সূত্রধরে ২৪ ঘণ্টার কম সময়ের মধ্যে দ্রুত পদক্ষেপ নেয়। প্রাথমিক তদন্তে দেখা গেছে গ্রেপ্তারদের কোনও নিয়োগকর্তা নেই এবং বৈধ কোনো কাগজপত্রও নেই। এদের সঙ্গে কোনো গোষ্ঠী জড়িত আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।

আজকের বাংলা তারিখ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  


Our Like Page