September 25, 2026, 5:31 am
শিরোনামঃ
যশোরে ৬২ হাজার পিচ ট্যাপেনটাডোল ট্যাবলেটসহ ১জন আটক যশোরের ঝিকরগাছার ভ্যানচালক ইখলাস হত্যার ঘটনায় দু’জন আটক ; ভ্যান উদ্ধার যশোরের শার্শার নাশকতা মামলার আসামী যুবলীগ কর্মী ইমরান আটক মাগুরায় ইন্ডাস্ট্রিয়ালিস্টস এন্ড বিজনেসমেন ওয়েলফেয়ার ফাউন্ডেশনের ব্যবসা উন্নয়ন শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত ক্যান্সারের সঙ্গে দীর্ঘ লড়াই শেষে না ফেরার দেশে শার্শার আওয়ামী লীগ নেতা মফিজুর রহমান ভবিষ্যৎ প্রজন্মের জন্য আরও নিরাপদ ও টেকসই বিশ্ব গড়ে তুলতে প্রধানমন্ত্রীর আহ্বান  বোয়িংয়ের সঙ্গে ১১টি বিমান কেনার চুক্তি দ্বিতীয় স্ত্রীর আত্মহত্যায় প্ররোচনার মামলায় এমপি নজরুল আবারও ৪ দিনের রিমান্ডে ঝিনাইদহের বিষয়খালীতে সার মজুতের দায়ে ডিলারের জরিমানা পাবনায় মাদকের ক্ষতিকর প্রভাব ও করণীয় শীর্ষক কর্মশালা 
এইমাত্রপাওয়াঃ

গাজায় ইসরায়েলি হামলায় নিহত ৪৫ হাজার ৫০০ ছাড়িয়ে গেছে ; আহত ১ লাখ ৮ হাজার ৩৩৮

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  গাজায় কোনো সহায়তা প্রবেশ করতে দিচ্ছে না ইসরায়েলি বাহিনী। তীব্র শীতে খাবার এবং অন্যান্য সরঞ্জামের ভয়াবহ সংকটের মধ্যে দিন কাটাচ্ছে নিরীহ ফিলিস্তিনিরা। এর মধ্যেই হামলা অব্যাহত রেখেছে দখলদার বাহিনী। প্রতিদিনই সেখানে ফিলিস্তিনিরা প্রাণ হারাচ্ছে।

গাজার উত্তরাঞ্চলে অবস্থিত জাবালিয়া শরণার্থী শিবিরে ইসরায়েলি বাহিনীর হামলায় চার ফিলিস্তিনি নিহত হয়েছে। একদিন আগেই গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর হামলায় কমপক্ষে ২৭ জন নিহত হয়েছে।

দখলদার বাহিনীর হামলায় গাজায় ৪৫ হাজার ৫০০ জনের বেশি ফিলিস্তিনি প্রাণ হারিয়েছে। গাজার হামাস-নিয়ন্ত্রিত স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, সেখানে এখন পর্যন্ত কমপক্ষে ৪৫ হাজার ৫৪১ ফিলিস্তিনি নিহত হয়েছে। এছাড়া আহত হয়েছে আরও ১ লাখ ৮ হাজার ৩৩৮ ফিলিস্তিনি।

এদিকে ফের ইয়েমেন থেকে ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে। তবে ইসরায়েলি বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, ইয়েমেন থেকে ছোড়া একটি ক্ষেপণাস্ত্র প্রতিহত করা সম্ভব হয়েছে। এটি ইসরায়েলি ভূখণ্ডে আঘাত হানার আগেই ভূপাতিত করা সম্ভব হয়েছে। খবর এএফপির।

এক বিবৃতিতে ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে, ইসরায়েলি ভূখণ্ডে প্রবেশের আগেই ইসরায়েলি বিমান বাহিনী ইয়েমেন থেকে ছোড়া ক্ষেপণাস্ত্র প্রতিহত করতে সক্ষম হয়েছে। সে সময় ইসরায়েলের মধ্যাঞ্চলে কিছু সময়ের জন্য সাইরেন বেজে উঠেছে।

ইসরায়েলি জরুরি বিভাগের কর্মকর্তা মেগেন ডেভিড অ্যাডম জানিয়েছেন, ওই ঘটনায় তারা কোনো হতাহতের খবর পাননি।

এর আগে গত বুধবার (২৫ ডিসেম্বর) ইসরায়েলের বাণিজ্যিক নগরী তেল আবিব এবং দক্ষিণাঞ্চলীয় আশকেলন শহরে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও দুটি ড্রোন হামলা চালায় হুথি বিদ্রোহীরা। এর কয়েকদিন আগেই তেল আবিবে হুথিদের আরেকটি হামলায় ১৬ জন আহত হয়।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page