November 28, 2026, 3:57 pm
শিরোনামঃ
ভারতে কারাভোগ শেষে ট্রাভেল পারমিটের মাধ্যমে দেশে ফিরলেন দুই বাংলাদেশি যশোরে ছাত্রলীগের মশাল, ৩০ জনের বিরুদ্ধে মামলায় ৫ জন আটক যশোরে সাবেক চেয়ারম্যান আব্দুল হক আটক ১৫ বছরে প্রায় ২৮ লাখ কোটি টাকা পাচার হয়েছে : রাষ্ট্রপতি উচ্চশিক্ষা ব্যবস্থাকে কর্মসংস্থান উপযোগী করে গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জনগণের আস্থা অর্জন করেছে : স্বরাষ্ট্রমন্ত্রী ভিসা ছাড়াই ৩৪ দেশে যেতে পারবেন বাংলাদেশিরা গোপালগঞ্জ হয়ে পদ্মা সেতু দিয়ে খুলনা-ঢাকা রুটে বাস চলাচল বন্ধ মুন্সিগঞ্জে বিএনপির দুই পক্ষের সংঘর্ষের পর নিখোঁজ ব্যক্তির মরদেহ নদী থেকে উদ্ধার তাইওয়ানে সেনা নামাতে নতুন কৌশল পরীক্ষা করছে চীন
এইমাত্রপাওয়াঃ

মাগুরায় বীর মুক্তিযোদ্ধাকে সভাপতি করে জামায়াতের অমুসলিম শাখার কমিটি গঠন

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  মাগুরায় জামায়াতে ইসলামীর অমুসলিম শাখার কমিটি গঠন করা হয়েছে। এতে বীর মুক্তিযোদ্ধা পরেশ কান্তি সাহাকে সভাপতি ও উত্তম কুমার বিশ্বাসকে সাধারণ সম্পাদক করা হয়েছে।

মঙ্গলবার (৩১ ডিসেম্বর) দুপুরে শহরের আল আমিন ট্রাস্ট কমপ্লেক্সে ২০২৫-২৬ সেশনের ১৯ সদস্যবিশিষ্ট এ কমিটি গঠন করা হয়।

এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যাপক এম বি বাকের। প্রধান বক্তা ছিলেন জেলা জামায়াতের সাবেক আমির ও যশোর-কুষ্টিয়া অঞ্চলের সহকারী পরিচালক আব্দুল মতিন।

অমুসলিম বিভাগের সেক্রেটারি অধ্যাপক মশিউর রহমানের সঞ্চালনায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য লিয়াকত আলী খান, জেলা সেক্রেটারি অধ্যাপক সাইদ আহমেদ বাচ্চু, প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি মো. সাইফুল্লাহ, যুব বিভাগের সেক্রেটারি অধ্যাপক রবিউল ইসলাম, সদস্য খোন্দকার আইয়ুব আলী, শ্রীপুর উপজেলা জামায়াতের সেক্রেটারি মোল্লা মিজানুর রহমানসহ প্রমুখ।

আজকের বাংলা তারিখ

  • ২৮শে নভেম্বর, ২০২৬
  • ১৪ই অগ্রহায়ণ, ১৪৩৩
  • ১৭ই জমাদিউস-সানি, ১৪৪৮


Our Like Page