February 16, 2026, 10:00 am
শিরোনামঃ
জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাবেন নবনির্বাচিত প্রধানমন্ত্রী ও মন্ত্রিপরিষদ বর্জনের ঘোষণা দিলেও নির্বাচনের মাঠে ছিলেন আ’লীগ নেতাকর্মীরা ; টিআইবির প্রতিবেদন তারেক রহমানের সঙ্গে কাতারের পররাষ্ট্র প্রতিমন্ত্রীর ফোনালাপ নির্বাচন পরবর্তী ১১ দলীয় জোটের প্রথম প্রতিবাদ-বিক্ষোভ কর্মসূচি আজ আইজিপির পদত্যাগের খবর সঠিক নয় : পুলিশ হেডকোয়ার্টার্স মুকুলে ভরে উঠছে রাজশাহীর আমবাগান ;  ভালো ফলনের আশা টুঙ্গিপাড়ায় বিএনপি কর্মীকে কুপিয়ে জখম করেছে জামায়াত-শিবির কর্মীরা খুলনায় পতাকা উত্তোলনের পর আওয়ামী লীগের কার্যালয়ে ভাঙচুর ও আগুন টাঙ্গাইলে জামায়াতের অফিসে আগুন ; ওয়ার্ড বিএনপির কার্যক্রম স্থগিত ঠাকুরগাঁওয়ে ‘জয় বাংলা’ স্লোগানে আওয়ামী লীগ কার্যালয়ে নেতাকর্মীরা
এইমাত্রপাওয়াঃ

জানুয়ারিতে বাড়বে শীতের তীব্রতা ; বয়ে যাবে শৈত্যপ্রবাহ

অনলাইন সীমান্তবাণী ডেস্ক সারাদেশে শীতের তীব্রতা বাড়ছে। সেই সঙ্গে বিভিন্ন অঞ্চলে বইছে শৈত্যপ্রবাহ। এর মধ্যেই নতুন বছরের প্রথম মাস জানুয়ারিতে কয়েক দফায় শৈত্যপ্রবাহ বয়ে যাওয়ার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। ফলে গত কয়েক বছরের তুলনায় জানুয়ারিজুড়ে বাড়বে শীতের তীব্রতা।

মঙ্গলবার (৩১ ডিসেম্বর) এমন পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

আবহাওয়াবিদ আবুল কালাম মল্লিক বলেন, জানুয়ারিতে একটি থেকে তিনটি, মৃদু থেকে মাঝারি এবং একটি থেকে দুইটি, তীব্র শৈত্যপ্রবাহ থাকতে পারে। আজ থেকে সারা দেশে তাপমাত্রা কমে আসবে। তবে রংপুর, রাজশাহী, ঢাকা, খুলনা, সিলেট বিভাগে ঠান্ডার অনুভূতি বাড়বে বুধবার থেকে। ধীরে ধীরে মধ্যাঞ্চল হয়ে দেশের পূর্বাঞ্চল পর্যন্ত এর বিস্তার হতে পারে।

তিনি বলেন, উত্তরের হিমেল হাওয়ার প্রভাবও বাড়তে থাকবে। পুরো মাসজুড়েই শীতের অনুভূতি বেশি থাকবে। তবে দেশের পশ্চিমাঞ্চলে বিচ্ছিন্নভাবে শৈত্যপ্রবাহ থাকবে। প্রাথমিকভাবে এটি শুক্রবার পর্যন্ত থাকতে পারে।

এ অবস্থায় আগামী কয়েকদিন কুয়াশার পরিমাণও বেড়ে যাবে বলে জানিয়েছেন তিনি।

আবহাওয়ার নিয়মিত বুলেটিনে বলা হয়েছে, মঙ্গলবার (৩১ জানুয়ারি) সকাল ৬টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা ১০ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয় পঞ্চগড়ের তেঁতুলিয়ায়। আর দেশের সর্বোচ্চ তাপমাত্রা ৩০ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয় কক্সবাজার এবং চট্টগ্রামের সীতাকুণ্ডে।

এদিন সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় সারাদেশে রাত ও দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে। এ সময় ঘন কুয়াশার কারণে শীতের অনুভূতি বাড়তে পারে। আর মধ্য রাত থেকে দুপুর পর্যন্ত দেশের উত্তরাঞ্চলে মাঝারি থেকে ঘন এবং দেশের অন্যান্য জায়গায় মধ্য রাত থেকে সকাল পর্যন্ত হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে।

ঘন কুয়াশার কারণে বিমান চলাচল, অভ্যন্তরীন নদী পরিবহন এবং সড়ক যোগাযোগ সাময়িকভাবে ব্যাহত হতে পারে বলে বুলেটিনে বলা হয়েছে।

আজকের বাংলা তারিখ

February ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jan    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮  


Our Like Page