November 27, 2026, 3:54 pm
শিরোনামঃ
যশোরের শার্শায় আওয়ামী লীগের সাবেক ওয়ার্ড সভাপতি আটক যশোরের বেনাপোল চেকপোস্ট দিয়ে ভারত থেকে ট্রাভেল পারমিটে ফিরলেন ৮ বাংলাদেশি যাশোরের বেনাপোল সীমান্তে ভারতীয় উইনিক্স সিরাপসহ ১ জন যুবক আটক প্রধানমন্ত্রীর নির্দেশনায় কমলো হজের বিমানভাড়া ; ভাতা পাবেন ইমাম-মুয়াজ্জিনরা ১৭ বছরে ক্ষতিগ্রস্তদের মাসিক ভাতা দিতে অধিদপ্তর খোলা হবে : মুক্তিযুদ্ধ মন্ত্রী গঙ্গা চুক্তি নিয়ে ভারতকে দুবার চিঠি দিলেও তারা উত্তর দেয়নি : পানিসম্পদমন্ত্রী ঢাকা-গোপালগঞ্জসহ ছয় জেলায় ১১৩ প্লাটুন বিজিবি মোতায়েন গোপালগঞ্জে প্রায় ২ লাখ বিকাশ ও নগদ অ্যাকাউন্ট বন্ধ বরিশালে মাকে পিটিয়ে হত্যার অভিযোগে ছেলে আটক ইউরোপে আঘাত হানতে সক্ষম ইরানের ক্ষেপণাস্ত্র ; ‘পারমাণবিক ধ্বংসযজ্ঞের’ হুঁশিয়ারি ট্রাম্পের
এইমাত্রপাওয়াঃ

পশ্চিমারা সন্ত্রাসবাদ বিস্তারের জন্য কিয়েভকে ব্যবহার করছে : মার্কিন কমিউনিস্ট নেতা

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : আমেরিকার কমিউনিস্ট পার্টির নেতা ক্রিস্টোফার হেলালি বলেছেন, পশ্চিমারা সন্ত্রাসবাদ বিস্তারের জন্য ইউক্রেনকে ব্যবহার করছে। ২০২৫ সালেও তাদের এই ধারা অব্যাহত থাকবে বলে তিনি মন্তব্য করেন।

গতকাল (মঙ্গলবার) রাশিয়া টুডে-কে দেয়া এক সাক্ষাৎকারে হেলালি বলেন, আফ্রিকা এবং মধ্যপ্রাচ্যে সন্ত্রাসবাদকে সমর্থন দেয়ার জন্য আমেরিকা ২০২৫ সালেও ইউক্রেনকে ব্যবহার করবে। তিনি বলেন, সম্প্রতি ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী আন্দ্রে সিবিহা সিরিয়ার রাজধানীর দামেস্ক সফর করেছেন এবং তার এই সফর ভূ-রাজনৈতিক ঘটনাবলীতে অত্যন্ত গুরুত্বপূর্ণ।

সফরের সময় সিবিহা ঘোষণা করেন, সিরিয়ার ক্ষমতা দখলকারী নেতা আবু মোহাম্মদ আল-জুলানির সাথে কিয়েভ কৌশলগত অংশীদারিত্ব চুক্তি করতে ইচ্ছুক।

সিরিয়ার ক্ষমতা দখলের আগে জুলানির অনুগত যোদ্ধারা ইউক্রেন থেকে সামরিক প্রশিক্ষণ নিয়েছে এবং সেখান থেকে তারা বিপুল পরিমাণ অস্ত্রশস্ত্র পেয়েছে।

হেলালি বলেন, “আমরা জানি এই সন্ত্রাসীদের একটা অংশকে ইউক্রেন প্রশিক্ষণ দিয়েছে এবং তাদেরকে কৌশলগত ও সামরিক সমর্থন দিয়েছে। ইদলিব থেকেই জুলানির নেতৃত্বাধীন হায়াতে তাহরির আশ-শাম বিদ্রোহী গোষ্ঠী বাশার আল-আসাদ সরকারের বিরুদ্ধে অভিযান শুরু করে এবং ৮ ডিসেম্বর তারা রাজধানী দামেস্ক দখল করে।

মার্কিন কমিউনিস্ট নেতা বলেন, “আমি মনে করি ইউক্রেনের পক্ষ থেকে এই সমস্ত কর্মকাণ্ড অব্যাহত থাকবে।”

সিরিয়া সফরের সময় সিবিহা বলেছেন, ইউক্রেনের সামরিক বাহিনী এবং জুলানির অনুগত বাহিনী উভয়ই সিরিয়ায় রাশিয়ার প্রভাব ঠেকানোর চেষ্টা করবে। আন্দ্রে সিবিহার এই মন্তব্যকে পুরো মধ্যপ্রাচ্যের জন্য চিন্তার কারণ বলে উল্লেখ করেন হেলালি।

 

আজকের বাংলা তারিখ

  • ২৭শে নভেম্বর, ২০২৬
  • ১৩ই অগ্রহায়ণ, ১৪৩৩
  • ১৬ই জমাদিউস-সানি, ১৪৪৮


Our Like Page