October 1, 2026, 6:54 pm
শিরোনামঃ
যশোরের কেশবপুর পৌর আওয়ামী লীগ নেতা ইকবাল আটক মাগুরায় আয়ুর্বেদিক কলেজে নানা অনিয়মের অভিযোগ ২০৩৪ সালের মধ্যে ১ ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়তে উৎপাদন বৃদ্ধির তাগিদ প্রধানমন্ত্রীর মিষ্টির পদত্যাগপত্র পেয়েছি ; আজ থেকেই কার্যকর : স্পিকার হাজার ৫৯২ জনবল নিয়ে হচ্ছে সাইবার পুলিশ ইউনিট ; থাকবে ক্রিপ্টো ও ডার্ক ওয়েব অ্যানালিস্ট : স্বরাষ্ট্রমন্ত্রী পদত্যাগ করলেও পরবর্তী নির্বাচনে অযোগ্য হবেন না মিষ্টি : অ্যাটর্নি জেনারেল সেপ্টেম্বরে রেমিট্যান্স এলো ৩৪ হাজার কোটি টাকা বরিশালে অবসরপ্রাপ্ত শিক্ষিকার হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার নারায়ণগঞ্জে স্ত্রীর সঙ্গে ঝগড়ার জেরে শ্বশুরবাড়িতেই আগুন দিলেন জামাতা গাজায় ইসরায়েলি হামলায় সাংবাদিকসহ ৮ জন নিহত
এইমাত্রপাওয়াঃ

পার্লামেন্ট থেকে পদত্যাগ করবেন ইসরাইলের বরখাস্তকৃত প্রতিরক্ষামন্ত্রী ইওভ গ্যালান্ত

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : গত নভেম্বরে বরখাস্তকৃত ইসরাইলের সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইওভ গ্যালান্ত বলেছেন, তিনি পার্লামেন্ট নেসেট থেকে পদত্যাগ করবেন, খবর এএফপি’র।

বুধবার এক টেলিভিশন বিবৃতিতে গ্যালান্ত বলেন, তিনি নেসেটের স্পিকারের কাছে তার পদত্যাগ পত্র জমা দেবেন। গ্যালান্ত আরো বলেন, ‘৩৫ বছর আমি দেশের জন্য ইসরাইলি মিলিটারিতে কাজ করেছি, সরকারে আছি এক দশক। জীবনে এমন কিছু মুহূর্ত আসে যখন সবাইকে থামতে হয়।’

ঐ টেলিভিশন বিবৃতিতে গ্যালান্ত আরো বলেন, তিনি অপহৃত ইসরাইলিদের ফিরিয়ে আনতে প্রতিজ্ঞাবদ্ধ। কয়েকটি ইস্যুতে বিশেষ করে ইসরাইলি সামরিক বাহিনীতে অতি রক্ষণশীল ইহুদিদের অংশগ্রহন নিয়ে প্রধানমন্ত্রী নেতানিয়াহু এবং গ্যালান্তের মধ্যে মতবিরোধ দেখা দেয়। সামরিক বাহিনীতে চরম রক্ষণশীল ইহুদিদের অংশগ্রহণের পক্ষে ছিলেন গ্যালান্ত। অন্যদিকে নেতানিয়াহু অতি রক্ষণশীলদের সেনাবাহিনীতে অংশগ্রহণের ক্ষেত্রে ছাড় দিতে চেয়েছিলেন। এর মাঝে নভেম্বরে নেতানিয়াহ গ্যালান্তকে অব্যাহতি দেন।

এছাড়া গ্যালান্ত নেতানিয়াহুর সাথে গাজা যুদ্ধের অভিযান নিয়েও  দ্বন্দ্বে জড়িয়ে পড়েন। গ্যালান্ত, নেতানিয়াহু এবং হামাস নেতা মোহাম্মদ দায়েফের বিরুদ্ধে আন্তর্জাতিক আদালত গ্রেফতারি পরোয়ানা জারি করেছে। মানবতার বিরুদ্ধে অপরাধ সংঘটনের জন্য। এই দায়েফ পরে ইসরাইলি হামলায় নিহত হয়।

 

আজকের বাংলা তারিখ

October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page