October 1, 2026, 5:23 pm
শিরোনামঃ
যশোরের কেশবপুর পৌর আওয়ামী লীগ নেতা ইকবাল আটক মাগুরায় আয়ুর্বেদিক কলেজে নানা অনিয়মের অভিযোগ ২০৩৪ সালের মধ্যে ১ ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়তে উৎপাদন বৃদ্ধির তাগিদ প্রধানমন্ত্রীর মিষ্টির পদত্যাগপত্র পেয়েছি ; আজ থেকেই কার্যকর : স্পিকার হাজার ৫৯২ জনবল নিয়ে হচ্ছে সাইবার পুলিশ ইউনিট ; থাকবে ক্রিপ্টো ও ডার্ক ওয়েব অ্যানালিস্ট : স্বরাষ্ট্রমন্ত্রী পদত্যাগ করলেও পরবর্তী নির্বাচনে অযোগ্য হবেন না মিষ্টি : অ্যাটর্নি জেনারেল সেপ্টেম্বরে রেমিট্যান্স এলো ৩৪ হাজার কোটি টাকা বরিশালে অবসরপ্রাপ্ত শিক্ষিকার হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার নারায়ণগঞ্জে স্ত্রীর সঙ্গে ঝগড়ার জেরে শ্বশুরবাড়িতেই আগুন দিলেন জামাতা গাজায় ইসরায়েলি হামলায় সাংবাদিকসহ ৮ জন নিহত
এইমাত্রপাওয়াঃ

গাজায় ইসরাইলি বাহিনীর বিরুদ্ধে হামাসের অভিযানে ৪ মেরকাভা ট্যাংক ধ্বংস

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাসের সামরিক শাখা ইজ্জাদ্দিন আল-কাসসাম ব্রিগেড বলেছে, গাজায় ইসরাইলি বাহিনীর বিরুদ্ধে তাদের সর্বশেষ অভিযানে চারটি মেরকাভা ট্যাঙ্ক ধ্বংস হয়েছে।

আল-কাস্সাম ব্রিগেড আজ শনিবার ভোরে ঘোষণা জানিয়েছে, জাবালিয়া শহরের পূর্ব অংশে শক্তিশালী বিস্ফোরকের সাহায্যে চারটি ট্যাংক ধ্বং করা হয়েছে। এছাড়া তারা জাবালিয়া শরণার্থী শিবিরের পশ্চিমে ইসরাইলের একটি সাঁজোয়া যানকে ধ্বংস করতে সক্ষম হয়েছেন। ট্যাঙ্ক বিধ্বংসী একটি ক্ষেপণাস্ত্রের সাহায্যে ঐ সাঁজোয়া যানটি ধ্বংস করা হয়। জাবালিয়া শহর এবং জাবালিয়া শরণার্থী শিবির গাজা উপত্যকার উত্তরে অবস্থিত।

এদিকে, আল-কাস্সাম ব্রিগেড আরেক বিবৃতিতে জানিয়েছে, তাদের যোদ্ধারা কিউ-১৮ ক্ষেপণাস্ত্র দিয়ে দখলদার ইসরাইলের নেটিভোট শহরে আঘাত হেনেছে।

আল-কাসাম ব্রিগেডের যোদ্ধারা গাজার আল-বুরেইজ শরণার্থী শিবিরের পূর্ব অংশে ‘এসএএম’ ক্ষেপণাস্ত্র দিয়ে একটি ইসরাইলি অ্যাপাচি হেলিকপ্টারে আঘাত করেছে। পপুলার রেসিসটেন্স কমিটির সামরিক শাখা আন-নাসের সালাউদ্দিন ব্রিগেডের সহযোগিতায় এই অভিযান পরিচালিত হয়েছে।

ইসরাইলি আগ্রাসনের মোকাবেলায় প্রতিরোধ সংগঠনগুলো এখনও বিভিন্ন অভিযান চালিয়ে যাচ্ছে। যদিই দখলদার বাহিনী নির্বিচারে ফিলিস্তিনিদের হত্যা অব্যাহত রেখেছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত ১৫ মাসে প্রায় ৪৬ হাজার ফিলিস্তিনি শহীদ হয়েছেন।

আজকের বাংলা তারিখ

October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page