February 23, 2026, 10:12 am
শিরোনামঃ
নড়াইলে আধিপত্য বিস্তারের লক্ষে দুই পক্ষের সংঘর্ষে ৫ জন নিহত মসজিদে নববীর নতুন ইমাম হলেন শেখ সালেহ আল-মাগামসি খামেনি ও তার ছেলেকে হত্যার পরিকল্পনাসহ ইরানে ব্যাপক হামলার ছক ট্রাম্পের শিক্ষার্থীদের বিক্ষোভে উত্তাল ইরান আগামী ১২ মার্চ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু ; নির্বাচন করা হবে স্পিকার-ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ সারা দেশে ২০ হাজার কিলোমিটার খাল খনন করবে সরকার : তথ্যমন্ত্রী শিক্ষকদের দাবি-দাওয়া নিয়ে আর রাজপথে নামাতে হবে না : শিক্ষামন্ত্রী ১৪ এপ্রিলের আগেই বগুড়া-৬ ও শেরপুর-৩ আসনের নির্বাচন হতে পারে : ইসি মাছউদ রাজবাড়ীতে প্রকাশ্যে যুবককে কুপিয়ে হত্যার অভিযোগে ১ জন আটক
এইমাত্রপাওয়াঃ

রংপুরে দুস্থ ও শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : শৈত্য প্রবাহে ভোগান্তি ও দুর্দশা লাঘবের উদ্দেশ্যে নগরীর রংপুর চেম্বার অব কমার্স এ্যান্ড ইন্ডাষ্ট্রি (আরসিসিআই) পাবলিক স্কুল এ্যান্ড কলেজ প্রাঙ্গনে আজ পাঁচশ’ হতদরিদ্র, দুস্থ ও শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।

চিটাগাং চেম্বার অব কমার্স এ্যান্ড ইন্ডাষ্ট্রি (সিসিসিআই) এর উদ্যোগে এবং রংপুর চেম্বার অব কমার্স এ্যান্ড ইন্ডাষ্ট্রি (আরসিসিআই) -এর সহযোগিতায় এসব কম্বল বিতরণ করা হয়।

উক্ত অনুষ্ঠানে রংপুর চেম্বারের প্রেসিডেন্ট মো. আকবর আলীসহ চেম্বার পরিচালনা পর্ষদের কর্মকর্তা ও পরিচালকবৃন্দ এবং রিলিফ উপ-পরিষদের সদস্যবৃন্দ হত দরিদ্র ও দুস্থ শীতার্ত মানুষের মাঝে পাঁচশ’ কম্বল বিতরণ করেন।

সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে চিটাগাং চেম্বার অব কমার্স এ্যান্ড ইন্ডাষ্ট্রি (সিসিসিআই) রংপুরের অসহায় ও দুস্থ শীতার্ত মানুষের ভোগান্তি লাঘবের জন্য এসব কম্বল প্রদান করেছে।

শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রংপুর চেম্বারের সহ-সভাপতি মোঃ মোজাম্মেল হক ডাম্বেল, রিলিফ ও সম্মাননা প্রদান ব্যবস্থাপনা বিষয়ক উপ-পরিষদ এর আহ্বায়ক ও চেম্বারের পরিচালক মোঃ তাইফুর রহমান, চেম্বারের পরিচালক মোঃ হারুন-অর-রশিদ, মোঃ সাইফুল আলম, মোঃ আলতাফ হোসেন চৌধুরী, হাসান মাহবুব আখতার, মোঃ দেলোয়ার হোসেন রিপন, মোঃ রেজাউল ইসলাম, মোঃ সাবিহুল হক, মোঃ সানোয়ার হোসেন, রিলিফ উপ-পরিষদের সদস্য মমিনুর রহমান লিটন, মোঃ মজিবর রহমান ও চেম্বারের অফিস সচিব ড. মোঃ রেজা-উন-নূর প্রমুখ।

 

 

আজকের বাংলা তারিখ

February ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jan    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮  


Our Like Page