October 15, 2026, 10:57 am
শিরোনামঃ
যশোরে আওয়ামী লীগ নেতা রউফ আবারো আটক যশোরে গাঁজা ও মোটরসাইকেলসহ যুবক আটক যশোরের শার্শায় ২ আওয়ামী লীগ নেতাকর্মী আটক প্রবাসীদের পাঠানো অর্থে সচল দেশের অর্থনীতি ; তাদের প্রতি রাষ্ট্রের দায়িত্ব অনেক: রাষ্ট্রপতি প্রযুক্তির ভিড়ে নিজেদের সংস্কৃতি ভুলে যাওয়া যাবে না : প্রধানমন্ত্রী গঙ্গা চুক্তি নবায়ন নিয়ে সিদ্ধান্ত হয়নি ; আগামী ফেব্রুয়ারিতে পদ্মা ব্যারাজ উদ্বোধনের আশা ফ্যামেলি কার্ড নিয়ে অনিয়ম করলে কাউকে ছাড় দেওয়া হবে না : প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী কুমিল্লায় জামায়াতের দুই গ্রুপের সংঘর্ষ ; মহানগরী কার্যালয়ে ভাঙচুর বগুড়ায় নিখোঁজের ৪ দিন পর ধানক্ষেতে শিশুর মরদেহ তুরস্কের সমুদ্রতলে মিলল ৪৭০০ বছরের পুরনো জাহাজ
এইমাত্রপাওয়াঃ

আপিল খারিজ ; তারেক রহমানের ৪ মামলা বাতিলের রায় সুপ্রিম কোর্টের আপিল বিভাগে বহাল

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে দায়ের করা চার চাঁদাবাজির মামলা বাতিল করে হাইকোর্টের দেওয়া রায় বহাল রেখেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।

আজ (রোববার) বিচারপতি আশফাকুল ইসলামের নেতৃত্বাধীন চার বিচারপতির আপিল বেঞ্চ হাইকোর্টের রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের করা লিভ টু আপিল খারিজ করে দেন।

আদালতে তারেক রহমানের পক্ষে শুনানি করেন আইনজীবী জয়নুল আবেদীন, বদরুদ্দোজা বাদল, ব্যারিস্টার কায়সার কামাল, রুহুল কুদ্দুস কাজল।

মামলার বিচারের বৈধতা নিয়ে প্রশ্ন দেখানো রুলের ওপর শুনানি শেষে গত বছরের ২৩ অক্টোবর তারেক রহমানের বিরুদ্ধে দায়ের করা চারটি চাঁদাবাজির মামলা বাতিল করেন হাইকোর্ট। ২০০৮ সালে বাংলাদেশে থাকাকালে তারেক রহমানের করা আবেদনের পরিপ্রেক্ষিতে হাইকোর্ট রুল জারি করেন।

বিএনপি নেতার আইনজীবী অ্যাডভোকেট মাকসুদ উল্লাহ বলেন, এক কোটি টাকা চাঁদাবাজির অভিযোগে ২০০৭ সালের ৮ মার্চ গুলশান থানায় আজম আহমেদ নামে এক ব্যক্তি বাদী হয়ে চারটি মামলার একটি করেন।একই বছরের ২৭ মার্চ একই থানায় এক কোটি ৩২ লাখ টাকা চাঁদাবাজির অভিযোগে মামলা করেন রেজা কনস্ট্রাকশনের ব্যবস্থাপনা পরিচালক আফতাব উদ্দিন।

এ ঘটনায় ২০০৭ সালের ১ এপ্রিল মীর জহির হোসেন নামে এক ব্যক্তি ধানমন্ডি থানায় মামলা করেন।

একটি ব্যবসায়িক প্রকল্পের আয় থেকে লভ্যাংশ দাবির অভিযোগে ২০০৭ সালের ৪ মে গুলশান থানায় আরেকটি মামলা করা হয়। চারটি মামলা বাতিলের মধ্য দিয়ে তারেকের বিরুদ্ধে এখন মোট ২২টি ফৌজদারি মামলা রয়েছে। চারটি মামলায় তিনি বিভিন্ন আদালতে দণ্ডিত হয়ে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড পেয়েছেন।

তার বিরুদ্ধে মামলাগুলোর বিচার চলতে পারে না বলে যুক্তি দেন আইনজীবীরা। তারেক রহমান বর্তমানে যুক্তরাজ্যে অবস্থান করছেন।

রুলের ওপর শুনানিতে তারেক রহমানের আইনজীবী ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন ও ব্যারিস্টার কায়সার কামাল আদালতকে বলেন, তাদের মক্কেলকে রিমান্ডে নিয়ে অমানবিক নির্যাতন করা হয়েছে।

আজকের বাংলা তারিখ

  • ১৫ই অক্টোবর, ২০২৬
  • ৩০শে আশ্বিন, ১৪৩৩
  • ৩রা জমাদিউল-আউয়াল, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page