October 18, 2026, 3:26 am
শিরোনামঃ
প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মানোন্নয়নে সরকার ভাতা বাড়ানোর উদ্যোগ নেবে : প্রধানমন্ত্রী রাজনীতিবিদরা ইতিহাস লেখায় মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃত হয়েছে : স্পিকার ন্যায়বিচার নিশ্চিতে প্যারালিগ্যাল সেবাকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে হবে : আইনমন্ত্রী তালাক বন্ধ করেছে ফ্যামিলি কার্ড : চিফ হুইপ ঝিনাইদহে সুপারি পাড়া নিয়ে বিরোধে ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই নিহত ঝিনাইদহের মহেশপুরে অনলাইন জুয়া পরিচালনার অভিযোগে বাবা-ছেলে আটক রাঙ্গামাটির কাপ্তাই হ্রদে পাথর বাঁধা যুবকের মরদেহ উদ্ধার যশোরের বেনাপোলে ভ্যানের ছাউনি থেকে পিস্তল-গুলি ও ম্যাগজিন উদ্ধারসহ চালক আটক হাম-জ্বরে আক্রান্ত হয়ে মারা গেলেন চৌগাছার পাশাপোল ইউপি চেয়ারম্যান সবুজ ইরানের ‘পিক্যাক্স মাউন্টেনে’ হামলার হুমক দিলেন ট্রাম্প
এইমাত্রপাওয়াঃ

ইয়েমেনে ইঙ্গো-মার্কিন হামলায় আঞ্চলিক নিরাপত্তাহীনতা বেড়ে যাবে : ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  ইয়েমেনের বিরুদ্ধে ইঙ্গো-মার্কিন বাহিনীর নতুন করে চালানো হামলায় পশ্চিম এশিয়া অঞ্চলে ‘নিরাপত্তাহীনতা ও অস্থিতিশীলতা’ বেড়ে যাবে বলে ইরান হুঁশিয়ারি উচ্চারণ করেছে। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকায়ি গতকাল (রোববার) এক বিবৃতিতে এ হুঁশিয়ারি উচ্চারণ করেন।

মার্কিন ও ব্রিটিশ বাহিনী রোববার ইয়েমেনের উত্তর-পশ্চিমাঞ্চলীয় সা’দা শহরে বিমান হামলা চালানোর পর তিনি এ হুঁশিয়ারি দেন। বাকায়ি বলেন, ইয়েমেনের বিরুদ্ধে মার্কিন, ব্রিটিশ ও ইসরাইলি বাহিনীর অব্যাহত হামলা ইয়েমেনের জাতীয় সার্বভৌমত্ব ও অখণ্ডতার সুস্পষ্ট লঙ্ঘন। এসব হামলা আন্তর্জাতিক আইন ও জাতিসংঘ ঘোষণার আইনকানুন ও নীতিমালা পরিপন্থি বলেও জানান বাকায়ি।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র তার বিবৃতিতে ফিলিস্তিনি জনগণের ওপর ইসরাইলি গণহত্যা এবং তেল আবিববের প্রতি আমেরিকা ও ব্রিটেনের অব্যাহত সমর্থনের তীব্র নিন্দা জানান।  তিনি বলেন, তেল আবিবেরে প্রতি ইঙ্গো-মার্কিন সমর্থন প্রমাণ করে ওয়াশিংটন ও লন্ডন গাজায় ইসরাইলি গণহত্যায় সরাসরি জড়িত রয়েছে। গাজায় ইসরাইলি গণহত্যা বন্ধ করতে চাপ সৃষ্টি করার জন্য তিনি মুসলিম দেশগুলোর প্রতি আহ্বান জানান।

ইয়েমেনের উত্তর-পশ্চিমাঞ্চলীয় সা’দা শহরে রোববার নতুন করে বিমান হামলা চালিয়েছে সন্ত্রাসী মার্কিন ও ব্রিটিশ বাহিনী। দেশটির পশ্চিমাঞ্চলীয় উপকূলীয় হুদায়দা প্রদেশে ইঙ্গো-মার্কিন বাহিনীর বোমা হামলার মাত্র কয়েক দিনের মাথায় সা’দায় নতুন করে এ হামলা চালানো হলো।

ইয়েমেনের সরকারি বার্তা সংস্থা সাবা জানিয়েছে, পশ্চিমা সামরিক জোটের যুদ্ধবিমানগুলো গতকাল (রোববার) সা’দা শহরে তিন দফা বোমাবর্ষণ করেছে। তবে হামলায় হতাহত বা ক্ষয়ক্ষতির তাৎক্ষণিক বিবরণ পাওয়া যায়নি।

 

আজকের বাংলা তারিখ

  • ১৮ই অক্টোবর, ২০২৬
  • ৩রা কার্তিক, ১৪৩৩
  • ৬ই জমাদিউল-আউয়াল, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page