October 1, 2026, 3:43 pm
শিরোনামঃ
মিষ্টির পদত্যাগপত্র পেয়েছি ; আজ থেকেই কার্যকর : স্পিকার হাজার ৫৯২ জনবল নিয়ে হচ্ছে সাইবার পুলিশ ইউনিট ; থাকবে ক্রিপ্টো ও ডার্ক ওয়েব অ্যানালিস্ট : স্বরাষ্ট্রমন্ত্রী পদত্যাগ করলেও পরবর্তী নির্বাচনে অযোগ্য হবেন না মিষ্টি : অ্যাটর্নি জেনারেল সেপ্টেম্বরে রেমিট্যান্স এলো ৩৪ হাজার কোটি টাকা বরিশালে অবসরপ্রাপ্ত শিক্ষিকার হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার নারায়ণগঞ্জে স্ত্রীর সঙ্গে ঝগড়ার জেরে শ্বশুরবাড়িতেই আগুন দিলেন জামাতা গাজায় ইসরায়েলি হামলায় সাংবাদিকসহ ৮ জন নিহত ইরাক থেকে মার্কিন সেনা প্রত্যাহার ; অভিযানকে ‘নরকে ব্যয়বহুল অভিযান’ বললেন ট্রাম্প পাকিস্তানের বিমান হামলায় আফগানিস্তানে ২২ জন নিহত দেশে বিনিয়োগ বৃদ্ধি ও রোহিঙ্গা প্রত্যাবাসনে চীনের প্রতি সহায়তার আহ্বান রাষ্ট্রপতির
এইমাত্রপাওয়াঃ

মধ্য জানুয়ারিতে সই হচ্ছে ইরান-রাশিয়ার সামরিক ও নিরাপত্তা সহযোগিতা চুক্তি

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  ইসলামী প্রজাতন্ত্র ইরান এবং রাশিয়ার মধ্যে চলতি জানুয়ারি মাসের মাঝামাঝি সময়ে দীর্ঘমেয়াদী পূর্ণাঙ্গ সহযোগিতা চুক্তি সই হতে পারে। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকায়ি গতকাল (সোমবার) তেহরানে সাপ্তাহিক প্রেস ব্রিফিংয়ে একথা জানিয়েছেন।

তিনি জানান, এই চুক্তির নানা দিক রয়েছে। এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে বাণিজ্য, অর্থনীতি, জ্বালানি এবং পরিবেশ খাত। এর পাশাপাশি প্রতিরক্ষা এবং নিরাপত্তা বিষয়ও এই চুক্তির আওতায় থাকবে বলে তিনি জানান।

বাকায়ি জানান, গত গ্রীষ্মের প্রথম দিকে চুক্তির খসড়া ইরান ও রাশিয়া অনুমোদন করেছে এবং এখন দুই দেশের প্রেসিডেন্ট চূড়ান্ত চুক্তিতে সঠিক সময়ে স্বাক্ষর করার জন্য অপেক্ষা করছেন।

চুক্তির ব্যাপারে আগের বিভিন্ন সময়ের আলোচনার কথা উল্লেখ করে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, তেহরান ও মস্কোর সম্পর্ক জোরদার করার জন্য আগের সমস্ত ডকুমেন্ট আপডেট করতে হবে।

দীর্ঘদিন ধরে ইরান ও রাশিয়া কৌশলগত ঘনিষ্ঠ মিত্র এবং পশ্চিমা কঠোর নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও গত কয়েক বছর ধরে দুই দেশ বিভিন্ন ক্ষেত্রে তাদের সম্পর্ক গভীর করেছে।

 

 

আজকের বাংলা তারিখ

October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page