September 19, 2026, 2:48 am
শিরোনামঃ
সার্ক পুনরুজ্জীবনে ভুটানের সহযোগিতা চাইলেন দুই মন্ত্রী দেশের চিকিৎসা ব্যবস্থায় সার্জন-অধ্যাপক থাকলেও ভিশনারি প্ল্যানিং নেই : সমাজকল্যাণ মন্ত্রী অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে কেউ অর্থপাচারের সঙ্গে জড়িত থাকলে শক্ত পদক্ষেপ গ্রহণের হুঁশিয়ারি সারাদেশে একযোগে ৯৯ জন বিচারক বদলি কুমিল্লায় ট্রাকচালকে পিটিয়ে হত্যার অভিযোগে ৩ জন আটক ফেনীতে গ্রিল কেটে ঘরে ঢুকে প্রবাসীকে কুপিয়ে জখম ; সোনাসহ নগদ টাকা লুট ২৪ ঘণ্টায় ইয়েমেনে ৩৭ হামলা চালালো সৌদি আরব ভেনেজুয়েলার ৪ বিলিয়ন ডলারের সোনার মজুত সরিয়ে নেওয়া হবে যুক্তরাষ্ট্রে সৌদির নিরাপত্তায় যেকোনো পর্যায়ে যেতে প্রস্তুত পাকিস্তান যশোরের শার্শায় মাদকবিরোধী অভিযানে ৪ হাজার পিস ইয়াবাসহ মা ছেলে আটক
এইমাত্রপাওয়াঃ

পরিবেশ সুরক্ষায় বাংলাদেশকে সহায়তা দেবে ইইউ ও ইউরোপীয় বিনিয়োগ ব্যাংক : পরিবেশ উপদেষ্টা

অনলাইন সীমান্তবাণী ডেস্ক পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান জানিয়েছেন, ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ও ইউরোপীয় বিনিয়োগ ব্যাংক (ইআইবি) পরিবেশ সুরক্ষায় বাংলাদেশকে সহায়তা দেবে।

আজ মঙ্গলবার সচিবালয়ে তার অফিস কক্ষে ইআইবির ভাইস প্রেসিডেন্ট নিকোলা বিয়ারের নেতৃত্বে ইইউ-ইআইবি প্রতিনিধিদলের সাথে বৈঠকে এ কথা বলেন উপদেষ্টা।

তিনি বলেন, এই সহায়তার মধ্যে কারিগরি প্রশিক্ষণ, নবায়নযোগ্য জ্বালানি প্রকল্প, বৈদ্যুতিক গণপরিবহন চালু, দক্ষতা বৃদ্ধিসহ বায়ু ও পানি দূষণ প্রতিরোধের কার্যক্রম থাকবে।

বৈঠকে রিজওয়ানা হাসান বলেন, বায়ু দূষণ নিয়ন্ত্রণ, নদী পরিষ্কার, নবায়নযোগ্য জ্বালানি ব্যবহার, উন্নত পয়ঃনিষ্কাশন ব্যবস্থা, হাতি অভয়ারণ্য প্রতিষ্ঠা ও জীববৈচির্ত্য সংরক্ষণে আন্তর্জাতিক সহায়তা প্রয়োজন। তিনি পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় তরুণদের সম্পৃক্ত করার বিষয়ে সরকারের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন।

নিকোলা বিয়ার বাংলাদেশের উদ্যোগের প্রশংসা করে বলেন, ইইউ ও ইআইবি বাংলাদেশের পরিবেশ উন্নয়নে অভিজ্ঞতা ও সম্পদ দিয়ে সহযোগিতা করবে।

তিনি বনায়ন, জলবায়ু পরিবর্তন মোকাবিলা, টেকসই আবাসন, সবুজ বেষ্টনী ও বর্জ্য ব্যবস্থাপনায় যৌথ উদ্যোগের সম্ভাবনার কথা উল্লেখ করেন।

বৈঠকে পরিবেশ ও পানিসম্পদ মন্ত্রণালয়ের সচিবদ্বয়, বাংলাদেশে ইইউর রাষ্ট্রদূত মাইকেল মিলারসহ ইইউ ও ইআইবির উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

 

 

 

 

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page